মে মাসে গ্রহের খারাপ প্রভাব পড়তে চলেছে এই চার রাশির ওপর, জেনে নিন মুক্তি পাবেন কী করে

Published : May 06, 2022, 10:16 AM IST
মে মাসে গ্রহের খারাপ প্রভাব পড়তে চলেছে এই চার রাশির ওপর, জেনে নিন মুক্তি পাবেন কী করে

সংক্ষিপ্ত

গ্রহের পরিবর্তন, আর্থিক অবস্থা, শারীরিক অবস্থা, পারিবারিক কোলাহল এমনকী দাম্পত্য সম্পর্কের ওপর প্রভাব ফেলে। শাস্ত্র মতে, মে মাস চার রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রহের পরিবর্তনের ফলে তাদের জীবনে নানান পরিবর্তন দেখা দিতে চলেছে। একাধিক দিক দিয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হবেন তারা। আজ টোটকা রইল সেই চার রাশির জন্য। জেনে নিন কী কী করবেন।

গোটা মাসটা কেমন যাবে, তা জানতে আমরা সকলেই আগে থেকে আগ্রহী থাকি। সেই অনুসারে সতর্ক থাকি সকলে। এই ভবিষ্যত জানতে সকলেই ভরসা করি জ্যোতিষ শাস্ত্রের ওপর। গ্রহের অবস্থার পরিবর্তনের ফলে আমাদের জীবনে নানান পরিবর্তন দেখা দেয়। কারও ভালো সময় শুরু হয় তো কারও খারাপ। কারও জীবনে আর্থিক জটিলতা বাড়ে তো কারও অর্থ প্রাপ্তি হয়। গ্রহের পরিবর্তন, আর্থিক অবস্থা, শারীরিক অবস্থা, পারিবারিক কোলাহল এমনকী দাম্পত্য সম্পর্কের ওপর প্রভাব ফেলে। শাস্ত্র মতে, মে মাস চার রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রহের পরিবর্তনের ফলে তাদের জীবনে নানান পরিবর্তন দেখা দিতে চলেছে। একাধিক দিক দিয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হবেন তারা। আজ টোটকা রইল সেই চার রাশির জন্য। জেনে নিন কী কী করবেন। জ্যোতিষ টোটকা মেনে চললে মুক্তি পেতে পারেন যে কোনও জটিলতা থেকে। আলদা আলদা টোটকা রইল একাধিক রাশির জন্য। রাশি অনুসারে মেনে চলুন এই টোটকা। 

মেষ রাশির প্রতিকার- আর্থিক দিক দিয়ে মাসটা ভালো নয় মেষ রাশির। আপনি কঠোর পরিশ্রম করেও তেমন লাভের মুখ দেখবেন না। ব্যবসায় ক্ষতি হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে পুরো মে মাস মন্দিরে ঘি নিবেদন করুন। আর প্রসাদ বিতরণ করুন। এতে উপকার পাবেন। 

মিথুন রাশির প্রতিকার- মাসটি খুব ব্যস্ততার মধ্যে কাটবে। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল। এই জটিলতা থেকে মুক্তি পেতে বজরংবলীর পুজো করুন। ভগবান শ্রী কৃষ্ণের পুজো করলেও উপকার পাবেন। 

কর্কট রাশির প্রতিকার- মন অস্থির থাকবে গোটা মাস বরাবর। শনির প্রভাবে কলহ বাঁধতে পারে পরিবারে। তেমনই চর্মরোগে ভুগতে পারেন। এই সকল জটিলতা থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার করে বয়স্ক ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে হলুদ মিষ্টি বিতরণ করুন। এতে উপকার পাবেন। 

কুম্ভ রাশির প্রতিকার- শনি গ্রহের প্রভাবে যে কোনও কাজে বিলম্বনা দেখা দিতে পারে। তেমনই আপনার পুরনো কোনও পরিকল্পনা ভেস্তে যেতে পারে। সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন ২টো করে তুলসী ভগবান হনুমানকে নিবেদন করুন। সঙ্গে রোজ ভগবান সূর্যকে জল দিন। এতে সকল জটিলতা থেকে মুক্তি পাবেন। মে মাসে গ্রহের খারাপ প্রভাব পড়তে চলেছে এই চার রাশির ওপর। তারা পালন করুন এই সকল টোটকা।

আরও পড়ুন- পুরনো বিবাদ মেটানোর সুযোগ আসতে পারে এই তিন রাশির জীবনে, রইল প্রেমের রাশিফল

আরও পড়ুন- শুক্রবার ৫ রাশির স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা, দেখে নিন আজকের রাশিফল

​​​​​​​আরও পড়ুন- চন্দ্রগ্রহণের আগেই যাত্রা শুরু সূর্যের, ১৫ই মে প্রবেশ করছে এই রাশিগুলির ঘরে
 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল