১ এপ্রিল ৬টি শুভ যোগে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন, জমি-বাড়ি কেনার জন্য অত্যান্ত শুভ

Published : Mar 31, 2022, 08:52 PM ISTUpdated : Mar 31, 2022, 08:54 PM IST
১ এপ্রিল ৬টি শুভ যোগে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন, জমি-বাড়ি কেনার জন্য অত্যান্ত শুভ

সংক্ষিপ্ত

জমি-বাড়ি বা কোনও সম্পত্তি কিনতে হলে আর দেরি করবেন না। নিশ্চিন্তে বিনিয়োগও করতে পারেন ১ এপ্রিল। চৈত্র অমাবশ্য়ায় বিশেষ শুভ যোগ রয়েছে।

এবার চৈত্র অমাবস্যা এক দিন, নয় টানা ২ দিন ধরে চলছে। ৩১ মার্চ থেকে শুরু হয়েছে। তা চলবে ১ এপ্রিল পর্যন্ত। প্রথম দিন পিতৃপুরুষকে জল দান করতে পারেন। আর দ্বিতীয় দিন পুন্যস্থান ও দান করা অত্যান্ত শুভ। হিন্দুশাস্ত্র মতে ১ এপ্রিল বা চৈত্র অমাবস্যা একটি বিশেষ দিন। এই দিনে মোট ৬টি শুভ যোগ তৈরি হয়েছে।  তিথি, দিন, গ্রহ, নক্ষত্রের সমন্বয়ের সর্বার্থসিদ্ধি ও অমৃতসিদ্ধি হয়। তাই এই বিশেষ দিনে আপনি চাইলে বিনিয়োগ করতেই পারে। ব্যবসায়ের বিনিয়োগের পাশাপাশি জমি, বাড়ি বা অন্য যেকোনও সম্পত্তি কেনার কথা যদি ভেবে থাকেন তাহলে আর দেরি না করে এই দিনেই  তা করে ফেলুন। 

পুরীর জ্যোতিষি গণেশ মিশ্রের মতে ১ এপ্রিল চৈত্র মাসের অমাবস্যা। সেদিন স্নান আর দান করা শুভ। এই দিনে সর্বার্থসিদ্ধি ও অমৃতসিদ্ধির মত বড় যোগ রয়েছে। পাশাপাশি ব্রহ্মা , ইন্দ্র, শ্রীবৎস যোগও থাকবে। এই সমস্ত শুভযোগে বিনিয়োগ করা শুভ বলে মনে করা হয়। তিনি আরও বলেছেন এই বিশেষ দিনে বিনিয়োগের ফল আগামী দিনে পাওয়া যাবেই। পাশাপাশি অর্থ লেনদেনও এই বিশেষ দিনে শুভ। 

এই শুভযোগগুলি সমস্ত ধরনের কেনাকাটা ও নতুন কিছু শুরু করার জন্য ভালো। যেগুলিতে বিনিয়োগ করা যায় সেগুলিতে নিশ্চিন্তে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লেনদেন নিয়েও নিশ্চিন্ত থাকতে বলেছেন। এই দিয়ে কোনও জমি - বাড়ি বা সম্পত্তি কেনা বা বিক্রি করা  দীর্ঘকালের জন্য় সুফল দেয়। তেমনই শুভকাজও বিশেষ ফল পাওয়া যায়। 

শুক্রবার পয়লা এপ্রিল মঙ্গল তার উচ্চ রাশিতে অর্থাৎ মকর রাশিতে ও নিজের রাশিতে অবস্থান করে। তাই এই দিনে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করলে অবস্যই উপকার পাবেন। 

রেবতী নক্ষত্রও এই দিনে ভালো স্থানে থাকে। রেবতীর অধিপতি হল বুধ গ্রহ। এই নক্ষত্রে বিনিয়োগ আর লেনদেন বা বিক্রি লাভজনক হয়। শুক্রবার গয়না কেনার জন্য দিনটি শুভ বলে বিবেচিত হয়। 

শুভ ফল পেতে বেশকিছু কাজ আপনি করতেই পারেন চৈত্র অমাবস্যায়। এই দিনে কৃষ্ণের পুজো করুন। গীতাপাঠ করুন। যা আপনার মনের ইচ্ছে পুরণ করবে। এই বিশেষ দিনে পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য উপবাস করুন। কোনও গরীব মানুষকে অর্থ দান করুন। তাতে পূর্বপুরুষ খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবেন। এই অমাবস্যায় গাছে জল দিন। বিশেষ করে বট আর অশ্বত্থ গাছে জল দিলে লাভ পাবেন। পাশাপাশি ঘরে প্রদীপ জ্বালান। 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল