Astrology News: বছরের শেষ মাস কেমন কাটবে মকর রাশির, জেনে নিন

Published : Dec 12, 2021, 09:31 AM IST
Astrology News: বছরের শেষ মাস কেমন কাটবে মকর রাশির, জেনে নিন

সংক্ষিপ্ত

বছরের দ্বাদশ এবং শেষ মাস ডিসেম্বর। কেমন কাটবে এই মাস! পাশাপাশি রাশিচক্রের দশম রাশি মকর। জেনে নিন ডিসেম্বর মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে।  

জ্যোতিষশাস্ত্র হল এমন একটি শাস্ত্র যা নভোমণ্ডলে বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা তথা ভাগ্য গণনা করে। যারা এরূপে ভাগ্য গণনা করে তাদের বলা হয় জ্যোতিষ। যিনি জ্যোতিষশাস্ত্রের চর্চা করেন, তিনি জ্যোতিষী নামে পরিচিত। আধুনিককালের জ্যোতিষীগণ প্রতীকের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে থাকেন। এছাড়াও এটি এক ধরনের কলাশাস্ত্র বা ভবিষ্যৎকথন হিসেবে পরিচিত। বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসের থেকেই নতুন বছরের জন্য শুরু হয় দিন গোনা। অর্থাৎ এক নতুনের অপেক্ষা। 

রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এরা মিতব্যয়ী ও সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকে। এরা কখনও শ্রমশীল আবার কখনও শ্রম বিমুখ হয়। অকাল বার্ধক্যের একটি ছাপ প্রায়ই এদের চেহারায় দেখা যায়। তবে শেষ জীবনে হঠাৎ নানা রোগ দেখা দিতে পারে। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়। শনি গ্রহের জাতকদের নিঃসঙ্গ এবং একা থাকতে ভালবাসে। শনি গ্রহের জাতকদের নিঃসঙ্গ এবং একা থাকতে ভালবাসে। সন্দেহ বাতিকের জন্য বিবাহ জীবন খুব একটা সুখের হয় না। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসিনতা ভাব এদের চরিত্রের বিশেষ লক্ষণ। বন্ধুরা সব সময় এদের এড়িয়ে চলতে চায়। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়। জাতকের আকষ্মিক অর্থ প্রাপ্তি হতে পারে। তবে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
ডিসেম্বর মাসে মকর রাশির প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে অতিরিক্ত খরচের জন্য অশান্তির আশঙ্কা রয়েছে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য কলহ বৃদ্ধির যোগ রয়েছে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশুনার চাপ বৃদ্ধি পেতে পারে, তবে সাফল্য লাভের যোগও রয়েছে। ব্যবসায় লাভ তেমন একটা বৃদ্ধি পাবে না। অযথা বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। বেকারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। 

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।
 

আরও পড়ুন- ২০২২ সালে ৮ রাশির উপর থাকবে শনির কু-নজর, জেনে নিন সেই তালিকা

আরও পড়ুন- ডিসেম্বর মাস থেকেই এই ৩ রাশির হাতে আসবে প্রচুর টাকা, বাড়বে ধন-সম্পদও

আরও পড়ুন- ২০২২ সালে এই রাশিগুলির নিজস্ব বাড়ি থাকবে, জেনে নিন আপনার ভাগ্য কি বলছে

রও পড়ুন- মহাভারতের মহাযুদ্ধের পর কেন অর্জুনের রথ পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, জেনে নিন অজানা গল্প

আরও পড়ুন- এই ৩ রাশির মানুষ খুব সহজেই রেগে যায়, দেখে নিন তারা কারা

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল