বৃহস্পতিবারে এই কাজগুলি ভুলেও নয়, জীবনে দেখা দিতে পারে চরম দুর্দশা

Published : May 14, 2020, 12:07 PM ISTUpdated : May 14, 2020, 12:59 PM IST
বৃহস্পতিবারে এই কাজগুলি ভুলেও নয়, জীবনে দেখা দিতে পারে চরম দুর্দশা

সংক্ষিপ্ত

সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি পৃথিবীর আকাশে দৃশ্যমান তৃতীয় উজ্জ্বল জ্যোতিষ্ক জুপিটার রোমান পুরাণের প্রধান দেবতা সৌরমন্ডলের গ্রহদের মধ্যে বৃহস্পতি হল গুরুগ্রহ

পৃথিবীর আকাশে দৃশ্যমান তৃতীয় উজ্জ্বল জ্যোতিষ্ক হল বৃহস্পতি। কেবল চাঁদ এবং শুক্র গ্রহের উজ্জ্বলতা এর থেকে বেশি।  সুপ্রাচীনকাল থেকেই গ্রহটি জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষীদের কাছে পরিচিত। বিভিন্ন সংস্কৃতির প্রচুর পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাসও আবর্তিত হয়েছে বৃহস্পতিকে কেন্দ্র করে। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। রোমানরা গ্রহটির নাম রেখেছিল পৌরাণিক চরিত্র জুপিটারের নামে। জুপিটার রোমান পুরাণের প্রধান দেবতা। এই নামটি প্রাক-ইন্দো-ইউরোপীয় ভোকেটিভ কাঠামো থেকে এসেছে যার অর্থ ছিল আকাশের পিতা।

আরও পড়ুন- কর্মজীবনে উন্নতির জন্য মেনে চলুন বাস্তুর এই নিয়মগুলি, কাটিয়ে উঠুন বাধা

এই কারনেই বৃহস্পতিবারে করা কিছু কাজ গুরুগ্রহ বৃহস্পতিকে রুষ্ট করে, ফলে জীবনে নেমে আসে চরম দুর্দষা। তাই প্রতিটি ব্যক্তিকেই বৃহস্পতিবারে এই বিশেষ কাজগুলি করতে মানা করে জ্যোতিষশাস্ত্র। জেনে নিন সেই কাজগুলি কী কী। শাস্ত্র মতে মনে করা হয় এই দিনে মহিলাদের চুলে শ্যাম্পু করা একদমই উচিৎ নয়। বৃহস্পতি হল গুরু গ্রহ যা বিবাহিত জীবনের উপর বিশাল প্রভাব বিস্তার করে। তাই এই দিনে শ্যাম্পু করলে মহিলাদের বিবাহিত জীবনে ব্যাপক প্রভাব পড়ে।

আরও পড়ুন- এই দিনেই মহাদেবের ক্রোধের ফলে জন্ম হয় কালভৈরব এর, জেনে নিন এই গুরুত্বপূর্ণ তিথির বৈশিষ্ট্য

এই দিনে বৃহস্পতিবারে মহিলা পুরুষ নির্বিশেষে চুল কাটানো উচিৎ নয়। এই ধরণের কাজে দেবগুরু বৃহস্পতি রুষ্ট হন, ফলে জীবনে নেমে আসে চরম দুর্বস্থা। বাস্তু মতে বৃহস্পতিবারে উত্তর পূর্ব দিকে কোনও ভাবেই নোংরা করা চলবে না। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই দিনে নখ কাটা একটি অশুভ কাজ বলে মনে করা হয়। এই অভ্যাসটি থাকলে বৈবাহিক জীবনে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হয় বলে মনে করা হয়। এই কটি কাজ এড়িয়ে চলা উচিত বৃহস্পতিবারে। শাস্ত্রমতে নাহলে জীবনে দেখা দিতে পারে চরম দুর্দশা।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল