ভগবান শিবের ছবি রাখার আগে জেনে নিন বাস্তু মত, ভুল দিকে ছবি রাখলে হতে পারে অমঙ্গল

Published : Dec 29, 2021, 11:16 PM IST
ভগবান শিবের ছবি রাখার আগে জেনে নিন বাস্তু মত, ভুল দিকে ছবি রাখলে হতে পারে অমঙ্গল

সংক্ষিপ্ত

বাস্তু (Vastu) মতে, ঠাকুর ঘর সাজানোরও নির্দেষ আছে। সঠিক ভাবে ঠাকুর ঘর না সাজালে বাস্তু দোষ তৈরি হয়। এতে সংসারে নেমে আসে অমঙ্গল। সকলের বাড়িতেই ভগবান শিবের (Lord Shiv) ছবি আছে। এই ছবি এবার রাখুন সঠিক দিকে। তা না হলে, সমস্যা দেখা দিতে পারে।

জ্যোতিষ বিজ্ঞানের (Astrology) একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তু। বাস্তু বলতে শুধু ঘরের দিক নির্দেশ নয়। শাস্ত্র মতে, বাড়ির একটি সূচ থেকে দেওয়াল চিত্র সবই বাস্তুর অন্তভূক্ত। তাই পরিবারে শান্তি বজায় রাখতে মেনে চলতে হবে সব কয়টি। শাস্ত্রে, সব সমস্যার সমাধান আছে। বাস্তু মতে, বাড়িতে দোষ থাকলে তা সকল উন্নতিতে বাধা দেয়। এর ফলে একদিকে যেমন নতুন কাজে বাধা আসে, তেমনই পরিবারের সকল সদস্য শারীরিক সমস্যায় ভোগেন। তাই সব দিক থেকে সুস্থ থাকতে ও স্বাভাবিক জীবন যাপন করতে মেনে চলুন বাস্তু টোটকা। 

বাস্তু মতে, ঠাকুর ঘর সাজানোরও নির্দেষ আছে। সঠিক ভাবে ঠাকুর ঘর না সাজালে বাস্তু দোষ তৈরি হয়। এতে সংসারে নেমে আসে অমঙ্গল। সঙ্গে সকল উন্নতিতে বাধা দেয়। সমস্যা লেগে থাকে পরিবারের সদস্যদের মধ্যে। বাস্তু মতে, ঠাকুর ছবি ঠিক দিকে রাখতে হয়। তা না হলে সমস্যা দেখা দিতে পারে। 

সকলের বাড়িতেই ভগবান শিবের (Lord Shiv) ছবি আছে। এই ছবি এবার রাখুন সঠিক দিকে। বাস্তু মতে, পূর্ব দিকে শিবের ছবি রাখতে হয়। ভগবান শিব কৈলাসে বাস করেন। আর কৈলাস পর্বত হল পূর্ব দিকে। সে কারণে ভগবান শিবের কৃপা পেতে পূর্ব দিকে তাঁর ছবি রাখুন।  অন্যদিকে, ভুলেও ভগবান শিবের ক্রোধের ছবি বাড়িতে রাখবেন না। বাস্তু মতে, এই ক্রোধের ছবি অমঙ্গল ডেকে আনে। ভগবান শিবের ক্রোধের ছবি ঘরে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি লেগে থাকে। তাই ভুলেও এই ছবি রাখবেন না। জ্যোতিষ (Astrology) মতে, ঠাকুর ঘরে এমন কোনও ঠাকুরের ছবি রাখবেন না, যিনি যুদ্ধের ভঙ্গিতে আছেন। যুদ্ধক্ষেত্রে ভগবানের ছবি কিংবা কোনও ঠাকুরের রুদ্র মূর্তির ছবি রাখবেন না। এমন ভগবানের ছবি রাখতে নেই। ভগবান শিবের ছবি রাখার আগে এই কয়টি জিনিস অবশ্যই মেনে চলুন। 

আরও পড়ুন: Vastu Tips For Positive Energy: বাড়ির এই নির্দিষ্ট দিকে ফুল গাছ রাখুন, তৈরি হবে পজিটিভ এনার্জি

আরও পড়ুন: Vastu Problems in Home: বাড়িতে বাস্তু দোষ হয়েছে বুঝবেন কী করে, রইল টিপস

তাছাড়া সকলের ঘরেই একাধিক গণেশ মূর্তি (Ganesh Idols) থাকে। গণেশ মূর্তি উপহার দেওয়ার চল বেশ প্রচলিত। আর অনেকেই সকল গণেশ মূর্তি ঠাকুর ঘরে রেখে দেন। এটা ভুলেও করবেন না। জ্যোতিষ মতে, একই জায়গায় দুটি গণেশ মূর্তি রাখা উচিত নয়। বাড়িতে একাধিক গণেশ মূর্তি থাকলে তা আলাদা আলাদা জায়গায় রাখতে হবে। তা না হলে সংসারে (Family) খারাপ প্রভাব পড়বে।
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: প্রেম জীবনকে শান্তিময় এবং ভালবাসায় পূর্ণ করে তুলবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ মনের মতো লক্ষ্মীলাভ হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল