ফেব্রুয়ারি মাস কেমন কাটবে তুলা রাশির, দেখে নিন

Published : Feb 08, 2021, 08:47 AM IST
ফেব্রুয়ারি মাস কেমন কাটবে তুলা রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি এই মাস কেমন কাটবে কোন রাশির রাশিচক্রের সপ্তম রাশি তুলা ফেব্রুয়ারি মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

উত্তর গোলার্ধে ফেব্রুয়ারি হচ্ছে শীতের তৃতীয় মাস আর দক্ষিণ গোলার্ধে এটি অনেকটা উত্তর গোলার্ধে আগস্ট মাসের সমতুল্য সাধারণ বছরে ফেব্রুয়ারি, মার্চ আর নভেম্বর মাসের দ্বিতীয় তারিখ একই বার থাকে। সে সময় এই মাস আর জানুয়ারির শেষ দিন এক বার পড়ে। অধিবর্ষের সময় ফেব্রুয়ারি আর আগস্ট মাস একই বার দিয়ে শুরু হয়। এই মাসের একটি মজার দিক হচ্ছে অধিবর্ষ হোক আর নাই হোক, ফেব্রুয়ারি মাসের শেষ দিন যে বার থাকে, ফেব্রুয়ারি মাসের শেষ দিন সেই একই বার থাকে।

আরও পড়ুন- সোমবার ৫ রাশির জন্য অত্যন্ত শুভ দিন, দেখে নিন আপনার রাশিফল 

রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে। তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন। এই রাশির জাতক-জাতিকারা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না।  জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। চাকরির থেকে ব্যবসায় এদের উন্নতি বেশি হয়। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। এদের স্বাস্থ্য ভাল থাকে বিশেষ রোগব্যধি হয় না। তবে জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- এই সপ্তাহে ৪ রাশির ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, দেখে নিন সাপ্তাহিক রাশিফল 

ফেব্রুয়ারি মাস তুলা রাশির গুরুজনদের সঙ্গে মতের অমিলের জন্য বাড়িতে সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। আপনার ব্যবহারের ফলে কাছের কেউ কষ্ট পেতে পারেন। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় লাভের পরিমান খুব বেশি হবে না মোটের উপর থাকবে। এই মাসে বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। আপনার রাগ সামলে চলার চেষ্টা করুন নয়তো বিপদে পড়তে পারেন।  ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। মাসের শেষের দিকে কোনও সুখবর পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল