ফেব্রুয়ারি মাস কেমন কাটবে বৃষ রাশির, দেখে নিন

Published : Feb 02, 2021, 09:21 AM IST
ফেব্রুয়ারি মাস কেমন কাটবে বৃষ রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি এই মাস কেমন কাটবে কোন রাশির রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ ফেব্রুয়ারি মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

উত্তর গোলার্ধে ফেব্রুয়ারি হচ্ছে শীতের তৃতীয় মাস আর দক্ষিণ গোলার্ধে এটি অনেকটা উত্তর গোলার্ধে আগস্ট মাসের সমতুল্য সাধারণ বছরে ফেব্রুয়ারি, মার্চ আর নভেম্বর মাসের দ্বিতীয় তারিখ একই বার থাকে। সেসময় এই মাস আর জানুয়ারির শেষ দিন এক বার পড়ে। অধিবর্ষের সময় ফেব্রুয়ারি আর আগস্ট মাস একই বার দিয়ে শুরু হয়। এই মাসের একটি মজার দিক হচ্ছে অধিবর্ষ হোক আর নাই হোক, ফেব্রুয়ারি মাসের শেষ দিন যে বার থাকে, ফেব্রুয়ারি মাসের শেষ দিন সেই একই বার থাকে।

আরও পড়ুন- মঙ্গলবার ৪ রাশির আর্থিক সমস্যা কেটে যেতে পারে, দেখে নিন আপনার রাশিফল ...

রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এদের জীবনে উত্থান পতন খুব কম। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন-  ফেব্রুয়ারি মাসে জন্ম, তবে আপনার মধ্যে এই রয়েছে এই বিশেষ গুণগুলি ...

ফেব্রুয়ারি মাস বৃষ রাশির শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রেমের জীবন ভালোই থাকবে। এই মাসে নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। সারা মাসে অর্থাভাবে কাটতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Astro Tips: ১৪৩৩ এর নতুন বছর সব রাশির জন্য কেমন কাটবে? জানুন এক ঝলকে
Love Horoscope in Bengali: প্রিয়জনের পরামর্শকে সম্মান করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল