সপ্তাহান্ত কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন আজ কার সতর্ক থাকার দিন

Published : Jan 07, 2023, 10:54 AM IST
astrology

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

সারাদিন সকলের নানান পরিকল্পনা থাকে। কারও অফিসের কাজের পরিকল্পনা থাকে তো কারও পরিকল্পনা থাকে বাড়ির কোনও কাজের। সেই সকল পরিকল্পনা অনুসারে দিন না কাটলে বিপদ। পরিকল্পনা মাফিক কাজ না হলে সব জমে যায়। আবার অনেক সময় দেখা দেয় সমস্যা। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান সঠিক না থাকলে কোনও কাজে সফল হওয়া কঠিন। এই গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে ব্যক্তির দিন কেমন কাটবে। সে কারণে সকলেই দিনের শুরুতে জানতে চান তার দিন কেমন কাটবে। গ্রহের অবস্থান ঠিক না হলে সব কাজে আসবে সমস্যা। তেমনই ঘটতে পারে বিপদ। দেখে নিন জ্যোতিষ গণনা। শাস্ত্র মতে, আজকের দিনটি তিন রাশির জন্য কঠিন দিন। সেই অনুসারে, আজ এই তিন রাশির আজ সতর্ক থাকার দিন। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

মিথুন রাশি- ২১ মে থেকে ২০ জুনের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল মিথুন। আজকের দিনটি মিথুন রাশির জন্য কঠিন হতে চলেছে। আজ সূর্য ও বুধের পরিবর্তন ঘটবে। আজ গোটা দিন থাকুন সতর্ক। অত্যাধিক কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। নিজের পরিকল্পনার কথা আগে থেকে না জানানোই ভালো। এতে হতে পারে সমস্যা।

সিংহ রাশি- ২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল সিংহ। আজ সিংহ রাশির জন্য কঠিন দিন। আজ যে কোনও কাজে আসতে পারে বাধা। সপ্তাহের আজ শেষের দিন। অধিকাংশ জায়গাই রবিবার ছুটির দিন। তাই কর্মক্ষেত্রে শনিবার গুরুত্বপূর্ণ কাজ শেষ করার পরিকল্পনা থাকে অনেকের। আজ সেই পরিকল্পনা মাফিক কাজ করতে সফল নাও হতে পারেন। তাই থাকুন সতর্ক। আজ ধৈর্য রাখুন। অধিক পরিশ্রম করতে হতে পারে। তা না হলে দেখা দিতে পারে সমস্যা।

ধনু রাশি- ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল ধনু। আজকের দিনটি ধনু রাশির জন্য কঠিন দিন। আজ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কারও সঙ্গে আজ তর্ক করবেন না। আজ গোটা দিন থাকুন সতর্ক। আজ অকারণ বিবাদ থেকে দূরে থাকুন। তা না হলে হতে পারে বিপদ।

 

আরও পড়ুন-

মকর সংক্রান্তির দিনে এই কাজগুলি ভুলেও নয়, অন্যথায় পরে অনুতাপ করতে হবে

রইল জ্যোতিষ গণনা, দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে শনিবার দিনটি কেমন কাটবে

শনিবার এই রাশিগুলির সঙ্গীর সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে, জেনে নিন কেমন থাকবে মেষ থেকে মীন রাশির লাভ লাইফ

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Maha Shivaratri: মহা শিবরাত্রির দিন কোন রাশির জাতক-জাতিকারা কিভাবে পুজো করবেন জানুন পূজার নিয়ম কানুন
Love Horoscope: সঙ্গীকে মনের কথা বলার সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল