এই মাসে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, দেখে নিন ফেব্রুয়ারি মাস কেমন কাটবে তুলা রাশির

Published : Feb 06, 2023, 10:13 AM IST
Monthly Horoscope

সংক্ষিপ্ত

ইরেজি বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি। পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল— এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। এই ব্যক্তিদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। এরা খেতে খাওয়াতে খুব ভালবাসে। ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে। চাকরি অপেক্ষা ব্যবসা জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। বিচার বিশ্লেষণ শক্তি প্রবল। এরা চাকরি অপেক্ষা ব্যবসায় উন্নতি বেশি করবে। তবে জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

তুলা রাশির জাতকদের পারিবারিক জীবন ফেব্রুয়ারি মাসে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে আপনাকে লড়াই করতে হতে পারে। কর্মক্ষেত্রে কাজ শেষ হতে আরও কিছু সময় লাগতে পারে। একই সঙ্গে ক্যারিয়ারের ক্ষেত্রেও কিছু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আপনি ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে এবং কাজ করতে পারবেন না। এমন পরিস্থিতিতে আপনার ওপর কাজের চাপ বাড়বে। আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে এবং একই সঙ্গে আপনাকে কাজের চাপের সম্মুখীন হতে হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে অগ্রগতি ১৫ ফেব্রুয়ারির পরেই হবে। ব্যবসায় একই অবস্থা বিরাজ করবে এবং আপনাকে সংগ্রামের মুখোমুখি হতে হতে পারে, তবে মাসের শেষে আপনি আপনার প্রতিযোগীদের সঙ্গে কঠিন লড়াই করে ভাল মুনাফা অর্জন করতে সক্ষম হবেন।

তুলা রাশির জাতকদেরও তাদের প্রয়োজন মেটানোর জন্য ঋণ নিতে হতে পারে। যারা শেয়ার মার্কেট ইত্যাদির সঙ্গে যুক্ত তাদের মাসের প্রথম ভাগে লাভের সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনি নতুন বিনিয়োগ এড়িয়ে চলুন ভাল হবে, কারণ ক্ষতির সম্ভাবনা বেশি। তবে, আপনাকে কোনও বড় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না। অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে সতর্ক থাকার পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

আরও পড়ুন- এই মাসে পরিবারিক বিতর্ক হতে পারে, দেখে নিন ফেব্রুয়ারি মাস কেমন কাটবে কর্কট রাশির

আরও পড়ুন- এই মাসে নতুন চাকরির সুযোগ আসবে, দেখে নিন ফেব্রুয়ারি মাস কেমন কাটবে বৃষ রাশির

আরও পড়ুন- এই মাসে ব্যয় বেশি হতে পারে, দেখে নিন ফেব্রুয়ারি মাস কেমন কাটবে মিথুন রাশির

প্রেমের জীবনে যারা আছেন তাদের জন্য মাসের প্রথম পাক্ষিকটি অনুকূল থাকবে, কিন্তু পরে সামঞ্জস্যের অভাব হতে পারে। যারা বিয়ে করতে ইচ্ছুক তাদের জন্য ১৫ ফেব্রুয়ারির আগের সময়টা ভালো যাবে। পরিবারে সম্প্রীতির অভাব দেখা যেতে পারে, যার কারণে আপনার বাড়িতে তর্ক-বিতর্ক, ঝগড়া-বিবাদের মতো সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক সমস্যার কারণে স্ত্রীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মতভেদের সম্মুখীন হতে হতে পারে।

স্বাস্থ্যের দিক থেকে আপনাকে এই মাসে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। মাথাব্যথা ও চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ ও নার্ভাসনেসও থাকতে পারে। নিজেকে সুস্থ রাখতে একটি সুষম খাদ্য খাওয়া এবং আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম, ব্যায়াম এবং ধ্যান অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রিতে ঘটবেএই রাশিগুলির সঙ্গে ঘটবে অলৌকিক ঘটনা! ডাবল জ্যাকপটের জন্য তৈরি হন!
Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল