বিয়ে করতে নারাজ, লিভ-ইন সম্পর্কে বিশ্বাসী এরা, দেখে নিন তালিকায় কে কে আছেন

Published : Nov 30, 2022, 02:50 PM IST
astrology

সংক্ষিপ্ত

সঙ্গীর প্রতি সকল দায়িত্ব পালন করলেও সাত পাকে বাঁধা পড়তে এদের বড় আপত্তি। এরা বিয়ের থেকে লিভইন সম্পর্কে থাকতে বেশি পছন্দ করে থাকেন। দেখে নিন তালিকায় কে কে আছে।

প্রেম নিয়ে সকলের ভিন্ন মত। ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক এক এক জনের এক এক রকম। কেউ সঙ্গীর জন্য সকল কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে রাজি থাকেন তো কেউ সব সময় বিচ্ছেদের কথা বলেন। তেমনই বিয়ে নিয়েও সকলের আলাদা আলাদা মতামত। কেউ সম্পর্ক জড়ালে চট জলদি ছাদনা তলায় যাওয়ার কথা ভাবেন। তো কেউ বিয়ে থেকে দূরে পালান। আজ রইল পাঁচ রাশির কথা। এই পাঁচ রাশির ছেলে মেয়েরা চট করে বিয়ে করতে চান না। সঙ্গীর প্রতি সকল দায়িত্ব পালন করলেও সাত পাকে বাঁধা পড়তে এদের বড় আপত্তি। এরা বিয়ের থেকে লিভইন সম্পর্কে থাকতে বেশি পছন্দ করে থাকেন। দেখে নিন তালিকায় কে কে আছে।

মীন রাশি- বিয়ে করার থেকে লিভ ইন সম্পর্কে থাকতে বেশি পছন্দ করেন। এরা সঙ্গীর প্রতি সকল দায়িত্ব পালন করে থাকেন। তবে, এরা বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চান না। রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি।

বৃষ রাশি- এরাও মীন রাশির মতো। দীর্ঘ দিন সম্পর্কে থাকলেও এরা সম্পর্ককে পরিণতি দিতে চান না। এরা লিভ ইন সম্পর্কে থাকতে চান। এরা স্বাধীন থাকতে চান। এরা মনে করেন বিয়ে করলে এদের স্বাধীনতা নষ্ট হয়ে যতে পারে। সে কারণে বিয়ের আগে সঙ্গীর প্রত্যাশা বুঝতে এরা লিভ ইন সম্পর্কে জড়াতে চান।

কন্যা রাশি- ডেটিং করতে ওস্তাদ এই রাশির ছেলে মেয়েরা। এরা প্রেমিক বা প্রেমিকার সব রকম সুযোগ সুবিধার কথা ভাবেন। তাকে সব সময় আনন্দ দিতে চান। তবে, এরা ভুলও বিয়ের বন্ধনে বাঁধা পড়তে চান না। বিয়ে নিয়ে এদের মনে নানান ভয় ভাবনা আছে। এরা ভারসাম্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। এই রাশির ছেলে মেয়েরা বিয়ে করতে চান না।

মকর রাশি- প্রেমে পড়তে সময় লাগে না। তবে, এরা বিয়ে করতে চান না সহজে। এই রাশির ছেলে মেয়েরা লিভ ইন সম্পর্কে বিশ্বাসী। এরা দায়িত্ব নিতে ভয় পান। ভবিষ্যত নিয়ে নানান ভাবনা থাকে এদের মনে। সে কারণে এরা সহজে বিয়ে করতে চান না।

কুম্ভ রাশি- রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। বিয়ে করার থেকে লিভ ইন সম্পর্কে থাকতে বেশি পছন্দ করেন। এরা সঙ্গীর প্রতি সকল দায়িত্ব পালন করে থাকেন।

 

আরও পড়ুন-

৫ ডিসেম্বর থেকে এই রাশিগুলির আয় দ্রুত বাড়বে, শুক্রের রাশি পরিবর্তনে হবে অর্থের বৃষ্টি

মানসিক চাপ বাড়তে পারে, কর্মক্ষেত্রে দেখা দিতে পারে নানান জটিলতা, গোটা দিন সতর্ক থাকুন তিন রাশি

২০২৩ সালে মিথুন রাশির ক্যারিয়ার ব্যবসা এবং পারিবারিক জীবন কেমন থাকবে জেনে নিন

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Daily Astrology: এই রাশির জাতকদের জীবনে আসছে চরম সর্বনাশ! খারাপ সময়ের সূচনা হতে চলেছে শিঘ্রই
Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল