স্থান পরির্তন করতে চলেছে সূর্য, ১৬ নভেম্বরের পর উন্নতি ঘটবে এই চার রাশির

Published : Nov 11, 2022, 12:40 PM ISTUpdated : Nov 11, 2022, 12:41 PM IST
Sun and Venus Transit

সংক্ষিপ্ত

রইল তিন রাশির কথা। সূর্যের স্থান পরিবর্তনে এই তিন রাশির ওপর পড়তে চলেছে শুভ প্রভাব। দেখে নিন তালিকায় কে কে আছেন।

শাস্ত্র মতে, গ্রহের রাজা সূর্য দেবতা। জ্যোতিষশাস্ত্রে সূর্য দেবতা রয়েছেন একটি বিশেষ স্থানে। শীঘ্রই সূর্য দেবতা রাশি পরিবর্তন করতে চলেছেন। এই দিন সূর্য দেবতা বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সূর্য দেবতাকে বলা হয় গ্রহের অধিপতি। তাই শাস্ত্রে, সূর্যকে গ্রহদের রাজা হিসেবে স্থান দেওয়া হয়েছে। সূর্য সম্মান ও উচ্চ পদের সঙ্গে সম্পর্কিত। সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে শুভ ও অশুভ উভয় প্রভাব পড়তে চলেছে। আজ রইল তিন রাশির কথা। সূর্যের স্থান পরিবর্তনে এই তিন রাশির ওপর পড়তে চলেছে শুভ প্রভাব। দেখে নিন তালিকায় কে কে আছেন।

মিথুন রাশি- সম্পত্তি থেকে আয় বাড়তে পারে মিথুন রাশির। মায়ের কাছ থেকে অর্থ পেতে পারেন আপনি। শিল্প ও সংগীতের প্রতি বাড়বে আগ্রহ। তেমনই কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে বিস্তর। স্থান পরিবর্তন হতে পারে আপনার। সঙ্গে বাড়বে আয়। পারিবারিক জীবন সুখের হবে। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন এই তারিখের জাতক জাতিকা। চাকরিতে পদোন্নতির সুযোগ রয়েছে।

কর্কট রাশি- আত্মবিশ্বাস বাড়বে কর্কট রাশির। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। সন্তানের সুখ বৃদ্ধি পাবে। অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন। উচ্চ শিক্ষা ও গবেষণা ইত্যাদি কাজে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে। মনে শান্তি ও সুখের অনুভূতি থাকতে পারে। আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। পরিবারে মা ও বয়স্ক মহিলার কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক রাশি- সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। একাডেমির ও বুদ্ধিবৃত্তির কাজ খ্যাতি ও সম্মান বৃদ্ধি করবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে তীর্থযাত্রায় যেতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। মায়ের সহযোগিতা পাবেন। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে।

মীন রাশি- মায়ের কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন সুখের হবে। বন্ধুর সাহায্যে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে। আয় বাড়বে। পরিবারে সম্মান বাড়বে। চাকরিকে পদোন্নতি সম্ভাবনা আছে। শুরু হবে ভালো সময়। শাস্ত্র মতে, শীঘ্রই স্থান পরির্তন করতে চলেছে সূর্য দেব।। ১৬ নভেম্বরের পর উন্নতি ঘটবে এই তিন রাশির। আর্থিক উন্নতি থেকে চাকরিতে উন্নতি ঘটতে চলেছে। শাস্ত্রে রয়েছে, এমন উল্লেখ। শীঘ্রই ঘটবে উন্নতি। ঘুরবে ভাগ্যের চাকা। মিলবে সাফল্য।

 

আরও পড়ুন- আজ ভাগ্য খুলতে চলেছে তিন রাশির জাতক-জাতিকার, কোনও সমস্যা আজ ছুঁতে পারবে না এদের 

আরও পড়ুন- বিবাহিত মহিলারা কেন পরেন মঙ্গলসূত্র-এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ 

আরও পড়ুন- এই ধরণের কাজ করলে পরিবার-সমাজের চোখে ছোট হয়ে যায় মানুষ, জেনে নিন চাণক্য নীতির সারাংশ 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল