বছরের শেষ মাসে কতটা উন্নতি হবে মকর রাশির, দেখে নিন

Published : Dec 16, 2020, 09:17 AM ISTUpdated : Dec 17, 2020, 11:23 AM IST
বছরের শেষ মাসে কতটা উন্নতি হবে মকর রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের শেষ মাস ডিসেম্বর এই মাসের পরেই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের দশম রাশি মকর ডিসেম্বর মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- বুধবারে ৪ রাশির কর্মলাভের সম্ভাবনা রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসের থেকেই নতুন বছরের জন্য শুরু হয় দিন গোনা। অর্থাৎ এক নতুনের অপেক্ষা। রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এদের সন্দেহপ্রবণতার জন্য বিবাহিত জীবনে অনেক সমস্যা দেখা দেয়। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির জাতক-জাতিকাদের এদের বন্ধুরা সব সময় এড়িয়ে যায়। এরাই একা থাকতেই বেশি পছন্দ করে। এদের অবসাদ এবং বিষাদ এদের মধ্যে অতি মাত্রায় দেখা যায়। তবে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস মকর রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- রাশি পরিবর্তন করতে চলেছে বুধ, ৫ রাশির এর ফলে বৃদ্ধি পাবে ব্যাপক সমস্যা

ডিসেম্বর মাসে মকর রাশির প্রেমের বিষয়ে অবসাদ দেখা দিতে পারে। প্রতিবেশিদের কাছে সুনাম বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কারদের জন্য নতুন কাজের সুযোগ আসতে পারে। বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে। এই মাস ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে।  খেলাধূলার সঙ্গে যুক্তদের সাফল্য মিলতে পারে। এই মাসে কর্মক্ষেত্রে বা সংসারে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই মাসে ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধি পাবে। সন্তানের জন্য চিন্তাও বৃদ্ধি পাবে। শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হতে পারে। নতুন চাকরির খবরও পেতে পারেন এই মাসে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: ভালবাসার দিন সঙ্গীর সঙ্গে কেমন কাটবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজকের দিনটি আর্থিক সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল