বছরের শেষ মাসে কতটা উন্নতি হবে তুলা রাশির, দেখে নিন

Published : Dec 13, 2020, 09:21 AM ISTUpdated : Dec 17, 2020, 11:25 AM IST
বছরের শেষ মাসে কতটা উন্নতি হবে তুলা রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের শেষ মাস ডিসেম্বর এই মাসের পরেই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের সপ্তম রাশি তুলা ডিসেম্বর মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন তুলা্টি, অতিতুলা্টি, অনাতুলা্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- রবিবার ৪ রাশির মানসিক শান্তি বৃদ্ধি পাবে, দেখে নিন আপনার রাশিফল

বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসের থেকেই নতুন বছরের জন্য শুরু হয় দিন গোনা। অর্থাৎ এক নতুনের অপেক্ষা। রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র।  এই ব্যক্তিদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল। তবে চাকরি অপেক্ষা ব্যবসায় উন্নতি বেশি করবে। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন। তবে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ২০২১ সালে কাটিয়ে উঠুন সমস্ত বাধা, প্রতিকার পেতে জ্যোতিষশাস্ত্র মতে মেনে চলুন এই নিয়মগুলি

ডিসেম্বর মাসে তুলা রাশির চাকুরীজীবীদের জন্য ভালো সময়। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। বাড়িতে বিয়ে সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। পুরনো বিবাদ ফিরে আসতে পারে। মাসের শেষের দিকে বাড়িতে কোনও ভালো খবর পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। অফিসে কোনও শুভ খবর পেতে পারেন এই মাসে।  ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। কোনও কারণে অপরের কাছে করুণার পাত্র হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। পড়াশুনার জন্য সুমান বৃদ্ধি পাবে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: ভালবাসার দিন সঙ্গীর সঙ্গে কেমন কাটবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজকের দিনটি আর্থিক সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল