মাঘ মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, দেখে নিন

Published : Jan 21, 2020, 09:40 AM ISTUpdated : Jan 21, 2020, 10:51 AM IST
মাঘ মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

মাঘ বাংলার দশম মাস এই মাসের আরেক নাম মাঘা রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন মাঘ মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- মঙ্গলবারের সারাদিন কেমন কাটবে, দেখে নিন এক নজরে

আবার মাঘ বাংলা মাসের দশম মাস। এই মাসের আরেক নাম মাঘা। মাঘ বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের "মাঘা" নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। তবে জেনে নেওয়া যাক মাঘ মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- মাঘ মাসে কখনই অপরের এই জিনিসগুলি ব্যবহার করবেন না, হতে পারে মহাবিপদ

শিল্পীদের জন্য এই মাসটি খুব শুভ। এই মাসে বাড়তি খরচের জন্য সমস্য়ায় পড়তে হতে পারে। পড়াশুনার জন্য নতুন কোনও ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে অতিথিদের জন্য চিন্তা বাড়তে পারে। ধর্মের বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। এই মাসে সন্তানের ব্যবহারের জন্য মনে বিষন্ন ভাবে দেখা দিতে পারে। আর্থিক অবস্থার উন্নতির যোগ রয়েছে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। ঘুরতে গিয়ে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কাজের চাপের জন্য শরীরের ক্ষতি হতে পারে। প্রেমের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। তার ফলে মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বৃদ্ধি পেতে পারে। এই মাসে কোনও নতুন কাজের খোঁজ পেতে পারেন।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল