বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : May 18, 2022, 08:12 AM IST
বাংলা বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের দ্বিতীয় মাস জৈষ্ঠ্য। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের দ্বিতীয় মাস মিথুনরাশির উপর কেমন প্রভাব ফেলবে-

গ্রেগরীয় বর্ষপঞ্জির জৈষ্ঠ্য মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে জৈষ্ঠ্য মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "জৈষ্ঠ্য" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে জৈষ্ঠ্য মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।

মিথুন রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। বুধ চঞ্চলমতি, উদ্যমী বালক গ্রহ। বালকের মতোই এর কার্যকরিতা এই রাশির ব্যক্তিদের উপর সেই ভাবে প্রতিফলিত হয়। এই রাশির মনের মধ্যে একই সঙ্গে দ্বিবিধ ভাবের খেলা চলে। একই সঙ্গে কাউকে ভালবাসে, আবার ঘৃণাও করে। এদের মেধা শক্তি তীক্ষ্ণ, তবে এরা অস্থিরমনা এবং নরম গরম ভাবযুক্ত। কোন কাজ করবে বা কোন কাজ করবে না তা সব সময় ঠিক করতে পারে না। এই রাশির জাতকরা কখনও কুটিল, কখনও সরল। এদের প্রায়ই পেটের রোগ বা বদহজমে ভোগে, তোষামোদ প্রিয়। এরা কখনও বিশ্বাস করে তো কখনও সন্দেহ করে। এরা কখনও কৃপণ আবার কখনও আর্থিক ভাবে উদার। এরা চিন্তাশীল কিন্তু কথা বেশি বলে। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের এক বৈশিষ্ট্য, কিন্তু এরা কাজ পাগল। তবে জেনে নেওয়া যাক জৈষ্ঠ্য মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন- বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

মিথুন রাশির উপর জৈষ্ঠ্য মাসের প্রভাব কেমন থাকবে -
জৈষ্ঠ্য মাস মিথুন রাশির সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। এই মাসে মিথুন রাশির প্রেমের জীবন ভালোই থাকবে। সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। এই রাশির ব্যক্তিদের নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। বিদেশে থাকা পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। তবে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Astrology for Marriage: নতুন বছরেই বাজবে বিয়ের সানাই! জানুন আপনার রাশি কী বলছে, এই মাসেই কি হতে পারে পাকা কথা?
Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল