ক্যালেন্ডার লাগান বাস্তু টোটকা মেনে, না-হলে নেমে আসতে পারে দুর্ভোগ

Published : May 19, 2022, 03:06 PM IST
ক্যালেন্ডার লাগান বাস্তু টোটকা মেনে, না-হলে নেমে আসতে পারে দুর্ভোগ

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, পশ্চিম বা পূর্ব দেওয়ালে ক্যালেন্ডার লাগানো উচিত। তবে, ক্যালেন্ডারে কী ছবি আছে তা দেখে তবেই তা ঘরে লাগাবেন। যদি কোনও হতাশ ব্যক্তির ছবি থাকে কিংবা দুঃখী ব্যক্তির ছবি থাকে তাহলে তা না লাগানোই ভালো। এতে নেতিবাচক শক্তি প্রবেশ করে ঘরে। শাস্ত্র মতে, পূর্ব দিকে ক্যালেন্ডার লাগাতে সৌভাগ্য লাভ করবেন। পূর্ব দিক হল সূর্যের দিক। সূর্য দেবতাকে সুষ্ট করতে পারলে সব কাজে সফল হবেন। তেমনই বাড়ব যশ ও খ্যাতি।

বাড়িতে বাস্তুদোষ থাকলে তা বাধা দেয় সর্বক্ষেত্রে। শাস্ত্র মতে, বাড়িতে নেতিবাচক শক্তি যেমন তৈরি হয় ঘরে ভুল দিক দর্শনের জন্য, তেমনই তৈরি হতে পারে আমাদের ভুলে। আর সেই কারণে বাড়িতে আসবাব রাখবেন যেমন ঠিক দিকে, তেমনই নজর দিন সব দিকে। জানেন কি ভুল দিকে ক্যালেন্ডার রাখলে হতে পারে বাস্তুদোষ। 

শাস্ত্র মতে, পশ্চিম বা পূর্ব দেওয়ালে ক্যালেন্ডার লাগানো উচিত। তবে, ক্যালেন্ডারে কী ছবি আছে তা দেখে তবেই তা ঘরে লাগাবেন। যদি কোনও হতাশ ব্যক্তির ছবি থাকে কিংবা দুঃখী ব্যক্তির ছবি থাকে তাহলে তা না লাগানোই ভালো। এতে নেতিবাচক শক্তি প্রবেশ করে ঘরে। শাস্ত্র মতে, পূর্ব দিকে ক্যালেন্ডার লাগাতে সৌভাগ্য লাভ করবেন। পূর্ব দিক হল সূর্যের দিক। সূর্য দেবতাকে সুষ্ট করতে পারলে সব কাজে সফল হবেন। তেমনই বাড়ব যশ ও খ্যাতি। এই দিকে ক্যালেন্ডার লাগালে সন্তানেও উন্নতি ঘটবে। তবে, ক্যালেন্ডারে যেন ইস্টদেবতা, বাচ্চা কিংবা অনুপ্রেরণা মূলক ছবি লাগান। এতে আপনার আর্থিক বৃদ্ধি ঘটবে। সৌভাগ্য লাভ করবেন পরিবারের সকলে। এমনকী কেটে যাবে জীবনের সকল বাধা। এবার থেকে মেনে চলুন এই টোটকা। 

ভুলেও দক্ষিণ দিকে ক্যালেন্ডার লাগাবেন না। শাস্ত্র মতে, দক্ষিণ দিকে ক্যালেন্ডার লাগালে জীবনের সকল সুখ হারিয়ে যাবে। পরিবারের উন্নতিতে বাধা আসে। 

অনেকের দরজার পিছনে ক্যালেন্ডার লাগান। এরা থেকে এই ভুল কাজ করা বন্ধ করুন। শাস্ত্র মতে, দক্ষিণ দিকে ক্যালেন্ডার লাগালে বাড়ির সদস্যদের স্বাস্থ্যহানী হতে পারে। এতে সকলের ক্ষতি হবে। তাই এই ভুল আর করবেন না। 

চাইলে বাড়ির উত্তর দিকেও ক্যালেন্ডার লাগাতে পারেন। উত্তর দিক হল কুবেরের দিক। এই দিকে ক্যালেন্ডার লাগালে সংসারে সুখ – স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। শাস্ত্র মতে, উত্তর দিক ক্যালেন্ডার লাগানোর জন্য শুভ। তবে, সেই ক্যালেন্ডারে যেন নদী, ঝরনা ও প্রাকৃতিক দৃশ্য থাকে। সেই দিকে খেয়াল রাখুন। এবার থেকে মেনে চলুন এই টোটকা। তা না হলে বাড়িতে দোষ দেখা দিতে পারে। বাড়িতে ইতিবাচক শক্তি থাকলে পরিবারের সকল সদস্যের উন্নতি হবে। তেমনই নেতিবাচক শক্তি বৃদ্ধি পেলে আর্থিক ক্ষতি থেকে পারিবারিক অশান্তি এমনকী স্বাস্থ্যহানী পর্যন্ত হতে পারে। তাই সকল জটিলতা দূর করতে চাইলে এই দিকে নজর দিন। 

আরও পড়ুন- কর্কট রাশির এই চারটি ভুল Breakup এর কারণ হতে পারে, জেনে নিন কী কী করে থাকেন এরা

আরও পড়ুন- মা লক্ষ্মীর আশির্বাদে সম্পদ বৃদ্ধি করতে চান, তবে আজ থেকেই দূর করুন এই ৫ অভ্যাস

আরও পড়ুন- সাবধান থাকুন এই চার রাশির ছেলে মেয়েদের থেকে, খুব সহজে হতাশ হয়ে পড়েন এরা
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল