ফ্লার্টিং-এ ওস্তাদ এই চার রাশি, দেখে নিন কারা অন্যের মন ভোলাতে পারদর্শী

Published : Aug 25, 2022, 01:40 PM IST
ফ্লার্টিং-এ ওস্তাদ এই চার রাশি, দেখে নিন কারা অন্যের মন ভোলাতে পারদর্শী

সংক্ষিপ্ত

প্রেম নিয়ে সকলের ধারণা ভিন্ন। কেউ নিজের মনে কথা প্রকাশ করতে পারেন, তেমনই কেউ পারেন না। কারও কাছে প্রেমটা মজার বিষয় তো কারও কাছে নয়। আজ রইল চার রাশির কথা। ফ্লাটিং-এ ওস্তাদ এরা। অন্যের মন ভোলাতে পারদর্শী এই চার রাশি। রাশি দেখে জেনে নিন কে কেমন মানসিকতার।

বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২ টি রাশির উল্লেখ। মেষ থেকে মীন এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে, আমাদের সকলের সঙ্গে সকলের মানসিকতা, ভাবনা-চিন্তা, ধ্যান ধারণায় রয়েছে বিস্তর তফাত। শাস্ত্র মতে, কেউ শান্ত তো কেউ উদ্ধত। কেউ স্বার্থপর তো কেউ সকলের কথা ভাবেন। তেমনই কেউ অন্যকে সহজে ক্ষমা করতে পারেন তো কেউ প্রতিশোধ নিতে চান। কেউ সব সময় পরিবারের কথা ভাবেন, তো কেউ শুধু নিজের কথা ভেবে খান্ত থাকেন। তেমনই প্রেম নিয়ে সকলের ধারণা ভিন্ন। কেউ নিজের মনে কথা প্রকাশ করতে পারেন, তেমনই কেউ পারেন না। কারও কাছে প্রেমটা মজার বিষয় তো কারও কাছে নয়। আজ রইল চার রাশির কথা। ফ্লাটিং-এ ওস্তাদ এরা। অন্যের মন ভোলাতে পারদর্শী এই চার রাশি। রাশি দেখে জেনে নিন কে কেমন মানসিকতার। 

মেষ রাশি    
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। এদের কাছে প্রেমের সম্পর্ক খুবই মজার বিষয়। এরা ফ্লার্টিং-এ ওস্তাদ। সম্পর্কে জড়ালেও এরা সঙ্গীর প্রতি সকল দায়িত্ব পালন করেন।  

মিথুন রাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা উদ্যমী বালক, চঞ্চলমতি গ্রহ হয়ে থাকে। ফ্লার্টিং-এ ওস্তাদ মিথুর রাশির ছেলে মেয়েরা। এদের কাছে প্রেমের সম্পর্ক খুবই মজার বিষয়। এদের প্রেম ক্ষণস্থায়ী। তবে, এরা অন্যের মন ভোলাতে পারদর্শী। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সাবধান হন। হুট করে মন বদলাতে পারে এদের। 

সিংহ রাশি
রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা ফ্লার্টিং-এ ওস্তাদ। এরা চট করে কারও প্রেমে পড়ে যায়।  প্রেম নিয়ে তেমন সিরিয়াস নয় এরা।

তুলা রাশি
এই রাশির ছেলে মেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। এরা ফ্লার্টিং হয়ে থাকে। এই রাশির ছেলে মেয়েরা প্রেম থেকে দূরে থাকুন। রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা চট করে অন্যের প্রেমে পড়ে যান তেমনই চট করে প্রেম ভাঙে এদের। 

আরও পড়ুন- সিংহ রাশিতে শুক্র গ্রহের প্রবেশ, বাড়তে পারে খরচ এবং অপবাদও জুটতে পারে

আরও পড়ুন- পুরনো প্রেম কিছুতেই ভুলতে পারেন না এই চার রাশি, পুরনো ক্ষত নিরাময়ে বহু সময় লাগে

আরও পড়ুন- পুজোর ঢাকে বাদ্যি, সূচনা হচ্ছে গণেশ চতুর্থী দিয়ে, উৎসবে মেতে উঠতে চলছে প্রস্তুতি, দেখুন সেরা ১৫ ছবি

 

 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল