মে মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, দেখে নিন

Published : May 06, 2021, 11:54 AM IST
মে মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

ইংরেজি বছরের পঞ্চম মাস মে মে মাসে উত্তর গোলার্ধে বসন্ত কাল রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ মে মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

মে গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের পঞ্চম মাস। এ মাসে মোট ৩১ দিন। মে মাসে উত্তর গোলার্ধে বসন্ত কাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল থাকে। যার ফলে দক্ষিণ গোলার্ধে মে মাস হল উত্তর গোলার্ধের নভেম্বর মাসের সমতুল্য। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এই রাশির জাতক-জাতিকারা  সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন-  বৃহস্পতিবার ৩ রাশির ঋণ পরিশোধ নিয়ে চিন্তা বাড়তে পারে, দেখে নিন আপনার রাশিফল 

সিংহ রাশির জাতক-জাতিকারা সাধারণত শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরে। ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা ব্যবসায় দ্রুত উন্নতি হবে। এরা সাধারণত দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। দেহ রোগা মোটা যাই হোক না কেন, পেশীবহুল হয়। এই রাশির ব্যক্তিরা প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। লাল বা হলুদ রঙের দ্রব্যের ব্যবসা করলে শুভ। যে কোনও কাজে ঘনঘন মত পাল্টালে জাতকের ভাল হবে না। তবে নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। জেনে নেওয়া যাক বছরের পঞ্চম মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- গোপনে অনেকেই অপছন্দ করে এই রাশির মানুষদের, জেনে নিন সেই কারণ 

মে মাসে সিংহ রাশির গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। আপনার ব্যবহারে ফলে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। সামাজিক সম্মান লাভ করতে পারেন। মনে বিষন্নভাব বাড়তে পারে।  মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।  সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আজ নীরবতা পালন করাই উত্তম হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল