মে মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : May 08, 2022, 08:52 AM IST
মে মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের পঞ্চম মাস মে। পাশাপাশি রাশিচক্রের পঞ্চম রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের পঞ্চম মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ইংরেজি বছরের পঞ্চম মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। মে গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের পঞ্চম মাস। এ মাসে মোট ৩১ দিন। মে মাসে উত্তর গোলার্ধে বসন্ত কাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল থাকে। যার ফলে দক্ষিণ গোলার্ধে মে মাস হল উত্তর গোলার্ধের নভেম্বর মাসের সমতুল্য। বৈশাখ মাসের শেষ ও জ্যৈষ্ঠ মাসের শুরু এই দুই মাসের সম্বন্বয়ে হল মে মাস। ফলে এই মাসে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও খুব বেশি থাকে।

কন্যা রাশির ব্যক্তিত্ব
রাশিচক্রের পঞ্চম রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব চরিত্র বোঝা যায় না। এরা একা থাকতে পছন্দ করেন না। চাকরির থেকে ব্যবসায় জাতক-জাতিকাদের উন্নতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। একা স্বাধীন ভাবে ব্যবসা করার চেয়ে যৌথ ব্যবসায় উন্নতি বেশি হয়। আইনবিদ্যা, চিকিৎসা, রসায়ন বিজ্ঞান, গণিত ইত্যাদিতে উন্নতির যোগ বেশি। ব্যবসায়ী, প্রচারকর্তা, ওকালতি, এজেন্ট, জ্যোতিষী ইত্যাদি শুরু করলে জীবনে অবশ্যই উন্নতি করবে। এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। এই রাশির ব্যক্তিত্বদের বন্ধুপ্রীতি অপরিসীম। এরা সকলের জন্য চিন্তা করেন। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। বুধ প্রধান ব্যক্তি উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়। মনের দু’টি পরপর বিপরীত ভাবের জন্য প্রায়ই উন্নতিতে বাধা আসে। মন দৃঢ় রাখতে পারলে জীবন খুব সুখকর হবে। তবে জেনে নেওয়া যাক বছরের পঞ্চম মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- কেন উৎযাপন করা হয় অক্ষয় তৃতীয়া, জেনে নিন বিশেষ এই দিনের তাৎপর্য

আরও পড়ুন- ২৫ এপ্রিল রাশি পরিবর্তন করছে বুধ ৩ রাশির অত্যন্ত শুভ এই যোগ, বাকি ৯ রাশি গ্রহ দোষ কাটাতে মেনে চলুন এই নিয়ম

আরও পড়ুন- বাংলা বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত


কন্যা রাশির উপর মে মাসের প্রভাব 
মে মাসে কন্যা রাশির প্রেমের সম্পর্কে শুভ খবর আসতে পারে। এই মাসে অর্থ ভাগ্য মোটের উপর ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখের সময় আসতে চলেছে। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য বিদেশে গবেষণার যোগ আসতে পারে। সন্তানদের সঙ্গে কোনও গুরুতর বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের বিষয়ে কথা হতে পারে। বন্ধুর জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে অনেক দিনের পর যোগাযোগ হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। সংসারে অশান্তির জন্য মন খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Money Horoscope: ভাগ্যচক্রে আজ কী অপেক্ষা করছে? জানুন আপনার আর্থিক রাশিফল
Ajker Rashifal: সম্পত্তি সংক্রান্ত কিছুতে লাভ হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল