এপ্রিল মাস কেমন কাটবে মীন রাশির, দেখে নিন

Published : Apr 19, 2021, 10:04 AM IST
এপ্রিল মাস কেমন কাটবে মীন রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের চতুর্থ মাস এপ্রিল এই মাসেই শুরু হয় বাংলার নতুন একটি বছর রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন এপ্রিল মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের দ্বাদশতম  রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকাদের অন্যায়ের বিরুদ্ধে কোনও রকম আপোস একেবারেই পছন্দ করেন না। প্রতিবাদ করতে গিয়ে বহুবার বিপদে পড়েছে। এদের মানসিক অস্থিরতা মাঝে মাঝেই এদের লক্ষ্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। এদের জীবনের প্রধাণ লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। প্রেমের জীবন সুখের না হলেও বৈবাহিক জীবন এদের অত্যন্ত সুখের। এরা সাধারণত নম্র ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। এই রাশির জাতক-জাতিকারা উদার পরোপকারী ও সৎ প্রকৃতির। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থতম মাস এপ্রিল, মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে। 

এপ্রিল মাসে মীন রাশির আয় ভালো হলেও ব্যয়ের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। কোনও মহিলার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ রয়েছে, পাশাপাশি ব্যবসার উন্নতির যোগও রয়েছে।  শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে।

প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এই মাসে সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। এই মাসে অপরের প্রতি বিরোধী মনোভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমের বিষয়ে ব্যকুলতা বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য এই মাস খুব শুভ। ব্যবাসয় লাভের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। এই মাসে উদারতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে।  

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Money Horoscope: ভাগ্যচক্রে আজ কী অপেক্ষা করছে? জানুন আপনার আর্থিক রাশিফল
Ajker Rashifal: সম্পত্তি সংক্রান্ত কিছুতে লাভ হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল