মার্চ মাস কেমন কাটবে মীন রাশির, দেখে নিন

Published : Mar 14, 2021, 08:29 AM IST
মার্চ মাস কেমন কাটবে মীন  রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের তৃতীয় মাস মার্চ এই মাস কেমন কাটবে কোন রাশির রাশিচক্রের দ্বাদশ রাশি মীন  মার্চ মাস মীন  রাশির উপর কেমন প্রভাব ফেলবে

মার্চ গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের তৃতীয় মাস। মার্চ শব্দটি প্রাচীন রোমান শব্দ থেকে এসেছে। রোমান বর্ষপজ্ঞিকাতে মার্চ ছিল তৃতীয় মাস। রোমান দের যুদ্ধ দেবতা মারিটাস থেকে মারস শব্দটির আর্বিভাব। মারস থেকেই আধুনিক মার্চ শব্দটি এসেছে। রাশিচক্রের  দ্বাদশ রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। 

আরও পড়ুন- রবিবার ৫ রাশির সার্বিক উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল 

মীন রাশির জাতক-জাতিকাদের মানসিক অস্থিরতা মাঝে মাঝেই এদের লক্ষ্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রেমের জীবন সুখের না হলেও বৈবাহিক জীবন এদের অত্যন্ত সুখের। এদের জীবনের প্রধাণ লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। এরা সাধারণত নম্র ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। এরা অন্যায়ের সঙ্গে একেবারেই আপোস করতে পারে না। এই রাশির জাতক-জাতিকারা উদার পরোপকারী ও সৎ প্রকৃতির। প্রতিবাদ করতে গিয়ে বহুবার বিপদে পড়েছে। তবে জেনে নেওয়া যাক বছরের তৃতীয় মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- দিনে দিনে বেড়েই চলেছে খরচ, সাধারণ এই ঘরোয়া উপাদান কাজে লাগিয়ে সামলে নিন পরিস্থিতি 

মার্চ মাস মীন রাশির শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবাসয় লাভের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। প্রেমের জন্য ব্যকুলতা বৃদ্ধি পেতে পারে। আয় ভালো হলেও ব্যয়ের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ মাস। এই মাসে অপরের প্রতি বিরোধী ভাব থাকতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে।  ব্যবসার জন্য অপরের সঙ্গে আলোচনা করতে হতে পারে। সন্তানের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ অর্থের লেনদেনের সময় সতর্ক থাকুন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল