১০ তারিখ অবস্থান পরিবর্তন করবে বুধ, এর প্রভাবে খরচ বাড়বে এই পাঁচ রাশি

Published : May 07, 2022, 06:47 PM IST
১০ তারিখ অবস্থান পরিবর্তন করবে বুধ, এর প্রভাবে খরচ বাড়বে এই পাঁচ রাশি

সংক্ষিপ্ত

আজ রইল ৫ রাশির কথা। ৩০ মে পর্যন্ত সতর্ক থাকুন তারা।  আর তিন দিন পর বুধ তার অবস্থান পরিবর্তন করবে। সে কারণে খরচ বাড়বে এই পাঁচ রাশির। এমনকী হতে পারে আর্থিক ক্ষতিও। জেনে নিন তালিকা কে কে আছেন। 

জ্যোতিষ মতে, গ্রহ প্রতি মুহূর্তে নিজেদের অবস্থান পরিবর্তন করে চলেছে। এর প্রভাব আমাদের জীবনে তার প্রভাব পড়ছে। আমাদের রাশিতে কিছু গ্রহের অবস্থান যেমন শুভ মনে করা হয়, তেমনই কিছু গ্রহের অবস্থান মনে করা হয় অশুভ। কারও অবস্থানের প্রভাবে যেমন জীবনে উন্নতি ঘটে। তেমনই কারও প্রভাবে বাড়ে আর্থিক ক্ষতি। আজ রইল এমনই ৫ রাশির কথা। ৩০ মে পর্যন্ত সতর্ক থাকুন তারা।  আর তিন দিন পর বুধ তার অবস্থান পরিবর্তন করবে। সে কারণে খরচ বাড়বে এই পাঁচ রাশির। এমনকী হতে পারে আর্থিক ক্ষতিও। জেনে নিন তালিকা কে কে আছেন। 

মিথুন রাশি- মঙ্গলবার থেকে আর্থিক জটিলতা শুরু হতে পারে মিথুন রাশির। এই সময় বুধের অবস্থান পরিবর্তনের ফলে আর্থিক ক্ষতি হতে পারে। এখন বড় লেনদেন করবেন না। এই মাসটা একটু হিসেব করে বিনিয়োগ করাই ভালো। 

কন্যা রাশি- কর্মক্ষেত্রে জটিলতার সম্মুখীন হতে পারেন কন্যা রাশির ছেলে মেয়েরা। এই সময় আর্থিক জটিলতাও তৈরি হবে। তাই সাবধানে সব পদক্ষেপ নিন। বচসা করবেন না। মাথা গরম করবেন না। এতে আপনারই ক্ষতি। আপনার ভুল পদক্ষেপের জন্য হতে পারে আর্থিক ক্ষতি। 

তুলা রাশি- আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তুলা রাশির। আপনার গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে। ৩০ মে পর্যন্ত খুবই সতর্ক থাকুন। কাউকে টাকা ধার দেবেন না। তাহলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা কম।  

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জন্য মে মাসটা তেমন ভালো নয়। একদিকে চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব পড়তে চলেছে এই রাশির ওপর। তেমনই বুধের অবস্থার পরিবর্তনের ফলে খারাপ সময় যেতে পারে এই রাশির। এই সময় নতুন কোনও বিনিয়োগ করবেন না। তাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। 

ধনু রাশি- অন্যান্য রাশির মতো এই রাশিরও অর্থের দিক দিয়ে সময় খারাপ যেতে পারে। কোনও নতুন কাজে বিনিয়োগ করবেন না মে মাসে। তেমনই কাউকে ধার দেবেন না। এই সময় বুধের অবস্থান পরিবর্তনের ফলে আর্থিক জটিলতা বাড়তে পারে। যেমন খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে, তেমনই আর্থিক ক্ষতি হতে পারে। তাই গোটা মে মাস সতর্ক থাকুন। ১০ তারিখ অবস্থান পরিবর্তন করবে বুধ, এর প্রভাবে খরচ বাড়বে এই পাঁচ রাশির।

আরও পড়ুন- রাশি অনুযায়ী দেখে নিন কোন রঙ শুভ আপনার জন্য, সেই রঙের ব্যবহারে সূর্যের কৃপা দৃষ্টি পাবেন

আরও পড়ুন- চন্দ্রগ্রহণের দিন পালন করুন এই বিশেষ টোটকা, দূর হবে চাকরির বাধা

​​​​​​​আরও পড়ুন- ভুলেও ডেটিং করবেন না এই চার রাশির সঙ্গে, Marriage Phobia থাকে এদের
 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল