চিনে নিন এই চার রাশিকে, উদার মানসিকতার অধিকারী হন এরা, ভালো বস হিসেবেও খ্যাত

Published : Apr 05, 2022, 03:03 PM IST
চিনে নিন এই চার রাশিকে, উদার মানসিকতার অধিকারী হন এরা, ভালো বস হিসেবেও খ্যাত

সংক্ষিপ্ত

আজ রইল কয়েকটি রাশির কথা। যাদের দুটি গুণ সকলের নজর কাড়ে। প্রথমত হল এদের উদার মানসিকতা। আর দ্বিতীয় এরা জিনিয়াস বস হিসেবে খ্যাত। দেখে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। 

বস ইজ অলওয়েজ রাইট। কর্পোরেট দুনিয়ায় সব থেকে প্রচলিত কথা হল এটি। তাই বস যাই বলে থাকেন কর্মীরা সব হ্যাঁ-তে হ্যাঁ বলেন। কিন্তু, মন থেকে অধিকংশই সেই মত মেনে নিতে পারেন না। আজ রইল কয়েকটি রাশির কথা। যাদের দুটি গুণ সকলের নজর কাড়ে। প্রথমত হল এদের উদার মানসিকতা। আর দ্বিতীয় এরা জিনিয়াস বস হিসেবে খ্যাত। দেখে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। 

বৃষ রাশি- রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এদের ব্যক্তিত্ব আর প্রাণ খোলা স্বভাব সকলের নজর কাড়ে। এরা ভালো বস হিসেবে খ্যাত। জানা যায়, বৃষ রাশির ছেলে মেয়েরা তাদের জুনিয়রদের খুব খেয়াল রাখেন। তাদের সুবিধার দিকে সব সময় নজর রাখেন। তাছাড়া, এরা উদার মনের মানুষ হন। যে কারণে, সহজে সকলের থেকে ভালোবাসা পান। 

তুলা রাশি- বৃষ রাশির মতো তুলা রাশির ছেলে মেয়েরাও বেশ প্রাণ খোলা স্বভাবের হয়ে থাকেন। এরা জ্ঞানী ও উদার মনের মানুষ হন। এরা খুবই পেশাদারী হন। কর্মীদের সব রকম সুবিধার কথা খেয়াল রাখেন এরা। এরা কর্মীদের সব রকম সাহায্য করেন। কোনও কাজ বোঝানোর ক্ষেত্রে বারে বারে বোঝাতেও সামান্য বিরক্তি প্রকাস পায় না তুলা রাশির ছেলে মেয়ের আচরণে। কেউ ভালো কাজ করলে তাদের পুরস্কারও দিয়ে থাকেন এরা।

সিংহ রাশি- নিয়ম মেনে চলতে এরা পছন্দ করেন। শান্ত স্বভাবের হন এরা। তবে, রেগে গেলে এদের জ্ঞান থাকে না। এরা উদার মানসিকতার অধিকারী। এরা সহজে কাউকে ক্ষমা করে দেয়। এরা বস হিসেবেও খুবই খ্যাত হন। এরা কর্মীর সকল অসুবিধার দিকে খেয়াল রাখেন।  

কর্কট রাশি- রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা হল চন্দ্র। ভালো বস ও উদার মানসিকা এই দুই-ই খেতাব পেয়ে থাকেন কর্কট রাশির ছেলে মেয়েরা। এদের ব্যক্তিত্ব আর প্রাণ খোলা স্বভাব সকলের নজর কাড়ে। এরা কল্পনা প্রিয় মানুষ হন। এদের ধৈর্য্যও থাকে বিস্তর। এর যে কোনও কাজ নিষ্ঠার সঙ্গে করতে পছন্দ করেন। এরা ভালো মনের মানুষ হিসেবেও খ্যাত। তাই কর্কট রাশির কোনও ব্যক্তিতে বস হিসেবে পেলে কর্মক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হবে না।  

আরও পড়ুন- ঘরে ভুলেও রাখবেন না এই ৫ দেব-দেবীর মূর্তি বা ছবি, হতে পারে অমঙ্গল

আরও পড়ুন- সৌভাগ্য ফিরে পেতে ও সম্পত্তি বৃদ্ধিতে অফিস সাজান ফেং শুই টোটকায়, জেনে নিন কী করবেন

আরও পড়ুন- বাংলার নতুন বছরে এই রাশিগুলির বৃদ্ধি পাবে অর্থ ও সম্পত্তির পরিমাণ, দেখে নিন সেই তালিকা 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল