MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • সৌভাগ্য ফিরে পেতে ও সম্পত্তি বৃদ্ধিতে অফিস সাজান ফেং শুই টোটকায়, জেনে নিন কী করবেন

সৌভাগ্য ফিরে পেতে ও সম্পত্তি বৃদ্ধিতে অফিস সাজান ফেং শুই টোটকায়, জেনে নিন কী করবেন

দিনের অধিকাংশ সময়টা কাটে অফিসে। সারাদিন কঠিন পরিশ্রম। কার সঙ্গে বসের বকা ও সহকর্মীর হিংসা- সব মিলিয়ে জীবনে মাঝে মধ্যে যেন কঠিন হয়ে ওঠে। অনেকেই আছেন যারা অফিসে প্রচুর পরিশ্রম করেন। তা সত্ত্বেও নাম পান না। উলটে অন্যের ভুলে মাঝে মধ্যেই বিপদে পড়েন। এমন খারাপ সময় প্রায়শই লেগে থাকে জীবনে। এক এক সময় সমস্যা সমাধানের কোনও রাস্তাই চোখে পড়ে না। এমন সমস্যা থেকে মুক্তি দিতে পারে কয়টি টোটকা। জীবনের ভালো সময় ফিরিয়ে আনতে ফেং শুই-এর গুরুত্ব বিস্তর। এবার অফিস সাজাতে রাখুন এই কয়টি ফেং শুই প্ল্যান্ট। জীবনে আমূল পরিবর্তন দেখা দেবে। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Apr 05 2022, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

রাখতে পারেন জেড প্ল্যান্ট। আপনার ডেস্কের পাশে রাখতে পারেন এই গাছ। এগুলো আকৃতিতে ছোট হয়। এই ফেং শুই গাছের পাতা বৃত্তাকার হয়। এগুলো শুভ বলে মনে করার হয়। মনে করা হয়, অফিসে এই গাছ রাখলে সম্পদ বৃদ্ধি পাবে। সঙ্গে ফিরে পাবেন সৌভাগ্য।। 

210

রাখতে পারেন রবার গাছ। ফেং শুই গাছগুলোর মধ্যে এটি একটি। অফিস সাজতে এই গাছ রাখাই যায়। অফিসের উত্তর পশ্চিম দিকে রাখতে হবে ফেং শুই গাছ। মনে করা হয়, এতে সম্পদ বৃদ্ধি পাবে। ফেং শুই রবার প্ল্যান্ট দেখতে খুবই সুন্দর হয়। ফলে, এটি গৃহসজ্জায় ব্যবহার করতেই পারেন। 

310

রাখতে পারেন লাকি বাম্বু। সম্পদ, সমৃদ্ধির প্রতীক হল লাকি বাম্বু। অফিসের উত্তর পূর্ব কোণায় রাখুন এই গাছ। কাজ সংক্রান্ত সকল বাধা কেটে যাবে। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে এই গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পায়। এই গাছের বৃদ্ধির জন্য খুবই কম সূর্যালোকের প্রয়োজন। তাই এবার থেকে মেনে চলুন এই টোটকা। 

410

রাখতে পারেন পিস লিলি। বায়ু বিশুদ্ধ করতে পিস লিলি গাছের ভূমিকা বিস্তর। ফেং শুই গাছের মধ্যে অন্যতম এই গাছ। মানসিক ও শারীরিক জটিলতা থেকে মুক্তি পেতে রাখতে পারেন এই গাছ। মনে করা হয় এই ফেং শুই গাছ সম্পদ বৃদ্ধি করবে। সৌভাগ্য ফিরে পেতে রাখতে পারেন পিসি লিলি। 

510

কর্মজীবনে উন্নতি করতে চাইলে সঠিক জায়গায় ডেস্ক রাখা দরকার। অফিসে যে ডেস্কে বসে কাজ করেন, তা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ডেস্ক এমন জায়গায় রাখুন, যা ফেং শুই মতে সঠিক স্থান হবে। ফেং শুই অনুসারে, প্রধান কাজের ডেস্কটি অফিসের প্রবেশ পথের পিছন দিকে স্থাপন করুন। এমন জায়গায় রাখবেন যাতে আপনি পুজো অফিসের জানলা ও দরজা ভালো ভাবে দেখতে পারেন। 

610

ফেং শুই অনুসারে, প্রাকৃতিক আলো জীবনে ভালো প্রভাব ফেলে। অফিসে এমন জায়গায় বসুন যাতে, সেই প্রাকৃতিক আলো আপনাকে স্পর্শ করতে পারে। এতে কাজেও আপনার উদ্যোগ বাড়বে। সব কাজে যেমন সফল হবেন, তেমনই বৃদ্ধি পাবে আপনার সম্পত্তি। তাই অফিসে বসার জন্য এমন জায়গা বেছে নিন যেখানো প্রকৃতিক আলো পৌঁছায়। 

710

অফিস ডেকরেশনের সময় কয়টি জিনিস মেনে চলুন। ফেং শুই মতে, ব্যবহার করতে পারেন লাল, কমলা, হলুদ রঙ। কালো রঙও ব্যবহার করা যায়। কারণ, কালো রঙ জলের সঙ্গে সম্পর্কযুক্ত। সে কারণে মনে করা হয় এই রঙে সৌভাগ্য নিয়ে আসে। অফিস সজ্জায় এই রঙ ব্যবহারে আর্থিক উন্নতিও ঘটবে। 

810

ফেং শুই অনুসারে, যারা বিজ্ঞান ও গণিতের কাজের সঙ্গে যুক্ত তারা সবুজ ও নীল রঙের ব্যবহার করুন অফিস সজ্জায়। চাইলে ব্যবহার করতে পরেন নীল রঙও। ফেং শুই অনুসারে, বাদামী রঙ ব্যবহার করা যায় অফিস সজ্জায়। এতে স্ট্রেস থেকে মুক্তি মেলে। 

910

ফেং শুই অনুসারে অফিস সাজালে আর্থিক বৃদ্ধি সম্ভব। যেমন রাখতে পারে ফেং শুই প্ল্যান্ট, তেমনই রাখতে পারেন বিভিন্ন মূর্তি। এতে দূর হবে সকল জটিলতা। ফেং শুই অনুসারে অফিস সাজালে ইতিবাচক এনার্জি তৈরি হয়। যা সকল উন্নতির কারণ। তবে আগে থেকে জেন নেবেন কোন দিকে কী রাখবেন। 

1010

ভুল দিকে ফেং শুই গাছ কিংবা অন্য কোনও জিনিস রাখতে হতে পারে বিপদ। তাই আগে থেকে সব জেনে তবেই ঘর সাজান। যে কোনও সমস্যা থেকে মুক্তি দিতে পারে কয়টি টোটকা। জীবনের ভালো সময় ফিরিয়ে আনতে ফেং শুই-এর গুরুত্ব বিস্তর। তাই এবার অফিস সাজাতে মেনে চলুন এই টোটকা। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
মহা শিবরাত্রিতে ঘটবেএই রাশিগুলির সঙ্গে ঘটবে অলৌকিক ঘটনা! ডাবল জ্যাকপটের জন্য তৈরি হন!
Recommended image5
Weekly Horoscope: প্রেমের এই সপ্তাহে বহুমূল্যবান কোনও উপহার পেতে পারেন! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved