Best Mileage CNG Cars: মারুতি সুজুকি, হুন্ডাই নাকি টাটা! সস্তায় সবথেকে বেশি মাইলেজ দেয় কোন কোম্পানির সিএনজি গাড়ি?

Published : Aug 08, 2026, 11:38 AM IST
Best Mileage CNG Cars: মারুতি সুজুকি, হুন্ডাই নাকি টাটা! সস্তায় সবথেকে বেশি মাইলেজ দেয় কোন কোম্পানির সিএনজি গাড়ি?

সংক্ষিপ্ত

Best Mileage CNG Cars: মারুতি সুজুকির পোর্টফোলিওতে একাধিক সিএনজি গাড়ি রয়েছে। তবে তার মধ্যে থেকে সবথেকে বেশি মাইলেজ দেয় ওয়াগন আর (WagonR)। প্রতি কেজিতে ৩৪ কিলোমিটার মাইলেজ দেয় এই গাড়িটি। মডেলটির দাম ৫.৫৪ লাখ থেকে শুরু এবং সর্বাধিক ৭.৩৮ লাখ টাকা।

Best Mileage CNG Cars: ভারতে দিনদিন সিএনজি গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সে শহরের রাস্তা হোক বা লম্বা দূরত্ব! সবক্ষেত্রেই সিএনজি গাড়ি অনেক বেশি কিনছেন মানুষ (best mileage CNG cars)। এখন কথা হচ্ছে যে, সে মারুতি সুজুকি হোক বা টাটা কিংবা হুন্ডাই। সিএনজি মডেলের দৌড়ে সবাই রয়েছে। আর ব্র্যান্ডেরই একাধিক মডেল রয়েছে। ফলে, গ্রাহকদের কাছে রয়েছে একাধিক বিকল্প। জ্বালানির খরচ কমাতে যারা CNG গাড়ির কেনার কথা ভাবছেন, তাদের জন্য কোন মডেলটি সেরা হবে (highest mileage CNG car)?

মারুতি সুজুকি, হুন্ডাই নাকি টাটা?

আরও পড়ুনঃ Hyundai EV Cars: এবার সাধ্যের মধ্যে হাইব্রিড-ইলেকট্রিক গাড়ি! একবার চার্জ দিয়েই সোজা কলকাতা থেকে মন্দারমনি

মারুতি সুজুকির পোর্টফোলিওতে একাধিক সিএনজি গাড়ি রয়েছে। তবে তার মধ্যে থেকে সবথেকে বেশি মাইলেজ দেয় ওয়াগন আর (WagonR)। প্রতি কেজিতে ৩৪ কিলোমিটার মাইলেজ দেয় এই গাড়িটি। মডেলটির দাম ৫.৫৪ লাখ থেকে শুরু এবং সর্বাধিক ৭.৩৮ লাখ টাকা। ৫ সিটার এই গাড়িটি মাইলেজের জন্য দেশজুড়ে জনপ্রিয়। পাশাপাশি এই ব্র্যান্ডের বালেনো (Baleno) এবং সুইফট ডিজায়ার (Swift Dzire) মডেল দুটিও সেরা। এই দুটি গাড়ির মাইলেজ যথাক্রমে ৩০.৬১ কিমি এবং ৩১.১২ কিমি। মাইলেজের দিক দিয়ে দুটি সেরা বিকল্প বলা যেতে পারে। সুইফট ডিজায়ারের এক্স-শোরুম দাম ৬.৫৭ লক্ষ টাকা এবং বালেনোর এক্স-শোরুম দাম ৬.৬৬ লক্ষ টাকা।

অন্যদিকে, টাটা মোটরসের ঝুলিতেও রয়েছে অনেকগুলি সিএনজি গাড়ি। প্রত্যেকটি গাড়ি ২৬-২৭ কিলোমিটার অবধি মাইলেজ দিয়ে থাকে। তবে তার মধ্যে Altroz - এ পাবেন ডুয়াল সিলিন্ডার টেকনোলজি। গাড়ির বুট স্পেস কম না করেও দুটি সিলিন্ডার রয়েছে মডেলটিতে। এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬.৬৫ লাখ টাকা থেকে এবং সর্বাধিক ১১.৩৫ লাখ টাকা। তাছাড়া টাটা পাঞ্চেরও সিএনজি মডেল রয়েছে। সেটিরও মাইলেজ বেশ ভালো। প্রায় ২৭ কিলোমিটার। এক্স-শোরুম দাম ৬.১৩ লাখ থেকে শুরু এবং সর্বাধিক ১০.২০ লাখ টাকা।

আরও পড়ুনঃ Hyundai Cars: এবার সস্তায় হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি আনছে হুন্ডাই, জোর টক্কর টাটা-মারুতিকে?

সস্তায় সবথেকে বেশি মাইলেজ দেয় কোন কোম্পানির সিএনজি গাড়ি?

তবে হুন্ডাইও কিন্তু পিছিয়ে নেই। Exter মডেলটিতে ৬০ লিটার সিএনজি ক্যাপাসিটি পাওয়া যাবে। গাড়িটির মাইলেজ ২৬-২৭ কিলোমিটার। এক্স-শোরুম দাম ৬.১৩ লাখ টাকা থেকে শুরু এবং সর্বাধিক ১০.৪৩ লাখ টাকা। মারুতি সুজুকি এবং টাটা মোটরস ছাড়াও হুন্ডাই একটি ভালো বিকল্প হতে পারে গ্রাহকদের জন্য। Hyundai Grand i10 Nios-এর এক্স-শোরুম দাম ৫.৬০ লাখ টাকা থেকে ৮.০৪ লাখ টাকা। Hyundai Aura মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬ লক্ষ টাকা থেকে এবং সর্বাধিক ৮.৬০ লাখ টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Yamaha R2: চলে এল R15-এর 'বাপ'! KTM-কে টক্কর দিতে Yamaha R2-এর গ্র্যান্ড এন্ট্রি
Ola S1Z: ৮০ হাজারের কমে নতুন ইলেকট্রিক স্কুটার, তবে ডেলিভারি পেতে অপেক্ষা করতে হবে দু'বছর