MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Auto
  • Hyundai EV Cars: এবার সাধ্যের মধ্যে হাইব্রিড-ইলেকট্রিক গাড়ি! একবার চার্জ দিয়েই সোজা কলকাতা থেকে মন্দারমনি

Hyundai EV Cars: এবার সাধ্যের মধ্যে হাইব্রিড-ইলেকট্রিক গাড়ি! একবার চার্জ দিয়েই সোজা কলকাতা থেকে মন্দারমনি

Hyundai EV Cars: ভারতের গাড়ির বাজারে বড়সড় বদল আনতে তৈরি Hyundai। সাধারণ মানুষের বাজেটের মধ্যেই এবার হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে সংস্থাটি।

2 Min read
Author : Subhankar Das
Published : Jul 31 2026, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
নতুন মডেল আনছে সংস্থা
Image Credit : Hyundai Motors

নতুন মডেল আনছে সংস্থা

দক্ষিণ কোরিয়ার সংস্থা Hyundai Motor ভারতের প্রথম সারির পাঁচটি ব্র্যান্ডের মধ্যে একটি। i20, Creta, Verna-র মতো গাড়ির মাধ্যমে Hyundai ভারতে নিজের বড় বাজার তৈরি করেছে। ইতিমধ্যেই Creta Electric-এর মতো কিছু EV বিক্রি করছে সংস্থাটি। এবার হাইব্রিড গাড়ির বাজারেও নামতে চলেছে তারা। এর ফলে, Maruti Suzuki এবং Toyota-কে কড়া চ্যালেঞ্জ জানাবে Hyundai। যেহেতু ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িই ভবিষ্যৎ। তাই সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নতুন মডেল আনছে সংস্থা। Tata Motors এবং Mahindra-ও হাইব্রিড গাড়ি আনার পরিকল্পনা করছে। তবে Hyundai আগেভাগে বাজার ধরতে চায়। বর্তমানে হাইব্রিড গাড়ি বিক্রিতে Maruti এগিয়ে আছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
একবার চার্জ দিলে ৪০০ কিলোমিটার
Image Credit : Hyundai.com

একবার চার্জ দিলে ৪০০ কিলোমিটার

Hyundai-এর ইলেকট্রিক গাড়িগুলির মধ্যে HE1i EV হতে চলেছে সবচেয়ে সস্তার মডেল। সংস্থাটি ২০২৬ সালের ডিসেম্বর মাসের শেষে ভারতে এই গাড়িটি লঞ্চ করার পরিকল্পনা করেছে। এই গাড়িটি Tata Nexon EV, Kia Cyros EV এবং Tata Punch EV-র মতো গাড়িগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে। গাড়িটির ডিজাইন হবে বেশ বক্সি। একবার চার্জ দিলে ৪০০ কিলোমিটার পর্যন্ত চলবে। এটিতে ৪২ kWh এবং ৪৯ kWh-এর দুটি ব্যাটারি প্যাকের অপশন থাকবে। নতুন প্রযুক্তি সহ এই গাড়িটি বাজেটের মধ্যেই লঞ্চ হবে। ভারত সরকারের EV স্কিমের অধীনে এটি বাজারে আসছে।

Related Articles

Related image1
Hyundai Car Offers: Exter থেকে Aura, মে মাসে গাড়িতে বাম্পার ছাড় দিচ্ছে Hyundai?
Related image2
Hyundai Hybrid: বিরাট চমক! ৫টি নতুন হাইব্রিড SUV আনছে হুন্ডাই, জেনে নিন এক ক্লিকে
34
মডেলটির দাম কত হবে?
Image Credit : X

মডেলটির দাম কত হবে?

ভারতে Hyundai-এর প্রথম হাইব্রিড গাড়ি হতে চলেছে Hyundai Bayon। আকারের দিক থেকে এই গাড়িটি Hyundai Venue এবং Hyundai Creta-র মাঝামাঝি থাকবে। এর দৈর্ঘ্য ৪.২ মিটার। গাড়িটি মূলত Maruti Suzuki Fronx-এর সঙ্গে প্রতিযোগিতা করবে। এতে ১.০ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। তার ফলে, গাড়িটি উচ্চ GST থেকে ছাড় পেতে পারে। এটি একটি হাইব্রিড গাড়ি হলেও। এই মডেলটির দাম ১০ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে বলে আশা করা হচ্ছে।

44
২০২৭ সালের শেষে বা ২০২৮ সালের শুরুতে?
Image Credit : X

২০২৭ সালের শেষে বা ২০২৮ সালের শুরুতে?

Hyundai Creta ইতিমধ্যেই পেট্রোল এবং ইলেকট্রিক ভার্সানে পাওয়া যায়। এবার নতুন K3 প্ল্যাটফর্মে গাড়িটির হাইব্রিড মডেল তৈরি হচ্ছে। ১.৫ লিটারের স্ট্রং হাইব্রিড ইঞ্জিন সহ এই গাড়িটি ২০২৭ সালের শুরুতে লঞ্চ হবে। এটির দাম ১১ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভারতে Hyundai Alcazar ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। Hyundai-এর প্রিমিয়াম এবং বড় গাড়ি Alcazar এবার হাইব্রিড ভ্যারিয়েন্টেও আসছে। ১.৫ লিটারের হাইব্রিড পাওয়ারট্রেন সহ এই গাড়িটি ২০২৭ সালের শেষে বা ২০২৮ সালের শুরুতে ভারতীয় রাস্তায় দেখা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hyundai Cars: এবার সস্তায় হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি আনছে হুন্ডাই, জোর টক্কর টাটা-মারুতিকে?
Recommended image2
Google Earnings: Google-এর রোজগার কত জানেন? মাত্র কয়েক সেকেন্ডে আয় করে কোটি টাকা!
Recommended image3
Maruti Brezza 2026: নতুন ব্রেজার কোন মডেলটি কিনলে বেশি লাভ? রইল দাম ও ফিচারের খুঁটিনাটি
Recommended image4
Technology News: ক্রিয়েটরদের জন্য সুখবর! রিলের ভিউ নষ্ট না করেই এখন অডিও বদলাতে পারবেন
Recommended image5
Electric SUV: ১৮ মিনিটে ৮০% চার্জ, এক চার্জে ২১৫ কিমি! ভারতে আসছে চিনের এই নতুন গাড়ি?
Related Stories
Recommended image1
Hyundai Car Offers: Exter থেকে Aura, মে মাসে গাড়িতে বাম্পার ছাড় দিচ্ছে Hyundai?
Recommended image2
Hyundai Hybrid: বিরাট চমক! ৫টি নতুন হাইব্রিড SUV আনছে হুন্ডাই, জেনে নিন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved