কোম্পানিটি এখনও আনুষ্ঠানিকভাবে ইলেকট্রিক মোটরসাইকেলটির বৈশিষ্ট্য, ব্যাটারির ক্ষমতা, রেঞ্জ, দাম বা লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে, পেটেন্টটি থেকে এটা স্পষ্ট যে, কোম্পানিটি প্রিমিয়াম ইলেকট্রিক মোবিলিটি সেগমেন্টে দ্রুতগতিতে নতুন এবং স্বতন্ত্র পণ্য নিয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, এই অনন্য ইলেকট্রিক তিন চাকার মোটরসাইকেলটি ‘ভিডা ইলেকট্রিক’ ব্র্যান্ডের অধীনে বাজারে ছাড়া হবে। বাজারে এলে এটি হবে হিরো মোটোকর্পের প্রথম তিন চাকার ইলেকট্রিক যান।