Honda Shine 100: মাত্র ৬৪ হাজারে বাইক, মাইলেজ ৬৫ কিমি! হিরো-কে টেক্কা দিতে হাজির হন্ডা?

Published : Feb 28, 2026, 09:44 AM IST

Honda Shine 100: যারা কম দামে ভাল মাইলেজ আর কম খরচের বাইক খুঁজছেন, তাদের জন্য Honda Shine 100 দারুণ একটি অপশন হতে পারে। রোজকার যাতায়াতের জন্য এই কমিউটার বাইকটি একেবারে আদর্শ।

PREV
14
দৈনিক যাতায়াতের জন্য আদর্শ বাইক

নতুন বাইক কেনার প্ল্যান করছেন? কম দাম, দুরন্ত মাইলেজ এবং কম রক্ষণাবেক্ষণের খরচ। এই তিনটি জিনিসই যদি একটা মডেলে চান, তাহলে Honda Shine 100 আপনার জন্য সেরা অপশন হতে পারে। রোজকার অফিস যাতায়াত বা বাড়ির অন্যান্য কাজের জন্য এই কমিউটার বাইকটি মধ্যবিত্ত পরিবারে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

24
হন্ডা শাইন ১০০ বাইকটির দাম কত?

দিল্লিতে এই মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬৪,০০৪ টাকা থেকে। অন-রোড দাম প্রায় ৭৭,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এই দামে বাইকটি সরাসরি Hero Splendor Plus-কে টক্কর দেয়। যারা কম টাকায় একটি নির্ভরযোগ্য বাইক কিনতে চান, তাদের জন্য এটি দারুণ পছন্দ।

34
৬৫-৬৮ কিমি মাইলেজ দেওয়া হন্ডা বাইক
Honda Shine 100-এ রয়েছে ৯৮.৯৮cc-র এয়ার-কুলড ইঞ্জিন। PGM-FI এবং eSP প্রযুক্তিসহ এই ইঞ্জিন ৭.৩৮ PS শক্তি এবং ৮.০৫ Nm টর্ক তৈরি করে। ৪-স্পিড গিয়ারবক্স থাকায় শহরের যানজটেও বাইকটি চালানো খুব সহজ। মাত্র ৯৯ কেজি ওজন হওয়ায় সরু গলিতেও সহজেই ঘোরানো যায়। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৮৫ কিমি।
44
হন্ডা শাইন ১০০-এর ফিচার কী কী থাকছে?

এই বাইকের আসল আকর্ষণ হল, এটির মাইলেজ। সংস্থাটির দাবি অনুযায়ী, এটি প্রতি লিটারে ৬৫ কিলোমিটার পর্যন্ত চলে এই বাইকটি। অনেক ব্যবহারকারী জানিয়েছেন যে, তারা ৬৫-৬৮ কিমি পর্যন্ত মাইলেজ পাচ্ছেন। বাইকটিতে ৯ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। রক্ষণাবেক্ষণের খরচও খুব কম, সার্ভিসিংয়ে প্রায় ৮০০-১২০০ টাকা খরচ হয়। সঙ্গে ৩ বছর বা ৪২,০০০ কিলোমিটারের ওয়ারেন্টিও পাওয়া যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories