ফিচার্সের দিক দিয়ে দেখতে গেল নতুন মডেলটি পুরনো ডিএক্স প্লাস মডেলের মতোই। এটিতে মেটাল বডি, এলইডি লাইট এবং ৮.৮ ইঞ্চির এলসিডি ইনফরমেশন স্ক্রিন রয়েছে। সিটের নিচে ৩৭ লিটারের বড় স্টোরেজ স্পেসও দেওয়া হয়েছে। এছাড়া চাবি ছাড়া স্কুটার চালু করার সুবিধা, পাসওয়ার্ড প্রোটেকশন, ক্রুজ কন্ট্রোল, টেলিম্যাটিক্স ফিচার, সামনে ডিস্ক ব্রেক, পার্কিং অ্যাসিস্ট এবং রিভার্স মোডের মতো আধুনিক ফিচার্সও রয়েছে।