Ola Scooter Offers: ৯০ হাজারে Ola ইলেকট্রিক স্কুটার, EMI-ও কম? অফার হাতছাড়া করলেই পস্তাবেন
Ola Scooter Offers: অনেকেরই ইলেকট্রিক স্কুটার কেনার শখ রয়েছে। কিন্তু দাম এবং মাসিক EMI বাধা হয়ে দাঁড়ায়। তবে এখন কম খরচেই Ola-র স্কুটার কেনা সম্ভব। কীভাবে?

৯০ হাজারে ওলা ইলেকট্রিক স্কুটার
যারা কম দামে ইলেকট্রিক স্কুটার খুঁজছেন, তাদের জন্য Ola S1 X একটি দারুণ অপশন হতে পারে। বিশেষ করে, এটির 2 kWh ব্যাটারি মডেলটিতে ২৫,০০০ টাকা ছাড় দিয়ে দাম দাঁড়িয়েছে মাত্র ৫৯,৯৯৯ টাকা। তবে এটাই কিন্তু চূড়ান্ত দাম নয়। রেজিস্ট্রেশন, ইনস্যুরেন্স এবং অন্যান্য চার্জ যোগ হয়ে শোরুম থেকে বেরনোর সময় দাম বদলাতে পারে।

ওলা ইলেকট্রিক স্কুটার
Ola S1 X-এর 2 kWh মডেলেরআসল এক্স-শোরুম দাম ৮৪,৯৯৯ টাকা। এখন ২৫,০০০ টাকা ছাড়ের পর অফার প্রাইস ৫৯,৯৯৯ টাকা। একইভাবে, 3 kWh মডেলের দাম ৮১,৪৯৯ টাকা এবং 4 kWh মডেলের দাম ৯৭,৪৯৯ টাকা। তবে অফার যে কোনও সময় বদলে যেতে পারে, তাই বুকিংয়ের আগে দাম যাচাই করে নেওয়া জরুরি।
VinFast Rezard: ঘণ্টায় ১০০ কিমি স্পিড! ভিয়েতনামের এই ম্যাক্সি-স্কুটার কি ভারতে রাজ করতে আসছে?
ওলা ইলেকট্রিক অফার
শহর অনুযায়ী, স্কুটারেরচূড়ান্ত দামেও ফারাক হতে পারে। যেমন, হায়দরাবাদে S1 X 2 kWh মডেলের অন-রোড দাম কোথাও ৮৯,৭৮৯ টাকা, আবার কোথাও ১.০৩ লক্ষ টাকার বেশি দেখানো হয়েছে। ইনস্যুরেন্স, রেজিস্ট্রেশন ও অন্যান্য চার্জের পার্থক্যের কারণেই এমনটা হয়। তাই ওয়েবসাইটের দামের উপর ভরসা না করে নিজের শহরের শোরুমে যোগাযোগ করাই ভালো।
Ather EL01: বাজারে আসছে এথারের নতুন ফ্যামিলি স্কুটার! কম দামে দারুণ মাইলেজ?
জিরো প্রসেসিং ফি
ওলা স্কুটার ছাড়
সবমিলিয়ে, যারা কম দামে ইলেকট্রিক স্কুটার কিনতে চান, তাদের জন্য Ola S1 X একটি ভালো বিকল্প। বিশেষ করে, 2 kWh মডেলের ৫৯,৯৯৯ টাকার অফারটি বাজেট ক্রেতাদের নজর কাড়ছে। তবে অন-রোড প্রাইস, ইনস্যুরেন্স, রেজিস্ট্রেশন এবং লোনের চার্জ যোগ করার পরই আসল খরচ বোঝা যাবে। আপনার পিন কোডের উপরও দাম নির্ভর করতে পারে, তাই টাকা দেওয়ার আগে ফাইনাল ইনভয়েস দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

