এই স্কুটারে রয়েছে লিথিয়াম ব্যাটারি, যা সহজেই খুলে নেওয়া যায়। একবার ফুল চার্জ হতে সময় লাগে ৪ থেকে ৬ ঘণ্টা। কোম্পানির দাবি, ফুল চার্জে এটি সর্বাধিক ৬০ কিমি পর্যন্ত রেঞ্জ দেয়। যাঁরা ফ্ল্যাটে থাকেন, তাঁদের জন্য এই রিমুভেবল ব্যাটারি খুব সুবিধার। কারণ পার্কিংয়ে না গিয়ে বাড়িতে বসেই ব্যাটারি চার্জ দেওয়া যাবে। চার্জ ফুল হয়ে গেলে এটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এছাড়াও এতে ইমারজেন্সি মোড, পার্কিং মোড, রিভার্স গিয়ার, অ্যান্টি-থেফট লক ও মোবাইল চার্জ করার জন্য ইউএসবি পোর্ট রয়েছে।