Skoda Kushaq Facelift: বাজারে চলে এল স্কোডার নতুন মডেল! ফিচার এবং দাম জানেন?

Published : Mar 23, 2026, 01:33 PM IST

Skoda Kushaq Facelift: Skoda তাদের Kushaq SUV-এর নতুন ফেসলিফ্ট মডেলটি বাজারে লঞ্চ করেছে (skoda kushaq facelift 2026)। যে মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১০.৬৯ লক্ষ টাকা থেকে।

PREV
15
নতুন স্কোডা কুশাক ফেসলিফ্ট

ভারতীয় বাজারে Skoda তাদের জনপ্রিয় SUV Kushaq-এর নতুন ফেসলিফ্ট মডেলটিকে নিয়ে এল। নতুন মডেলের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১০.৬৯ লক্ষ টাকা থেকে। টপ ভ্যারিয়েন্টের দাম ১৮.৯৯ লক্ষ টাকা। ২০২১ সালে লঞ্চ হওয়ার পর, এটিই Kushaq-এর প্রথম বড় আপডেট, যা নিয়ে SUV প্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা ছিল।

25
স্কোডা কুশাক ২০২৬

এই ফেসলিফ্ট মডেলে বাইরের ডিজাইনে বড়সড় বদল এনেছে সংস্থাটি। এটিতে নতুন গ্রিল এবং হেডলাইট ডিজাইন দেওয়া হয়েছে। যা অনেকটা বড় Kodiaq SUV-এর কথা মনে করিয়ে দিচ্ছে বারবার। মডেলটির 'eyebrow-style' DRL গুলি দেখতে বেশ আকর্ষণীয়। এছাড়াও ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, রুফ রেল এবং ব্ল্যাক ক্ল্যাডিং গাড়িটিকে একটি প্রিমিয়াম লুক দিয়েছে। পিছনে কানেক্টেড LED টেইল লাইট এবং আলোকিত স্কোডা লোগো স্টাইল আরও বাড়িয়ে তুলেছে।

35
টু-স্পোক স্টিয়ারিং হুইল

গাড়ির ভিতরের ডিজাইনে বড় কোনও পরিবর্তন না থাকলেও, এটিতে নতুন টেকনোলজি ফিচার যোগ করা হয়েছে। ১০.১ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমে নতুন UI দেওয়া হয়েছে। সেইসঙ্গে, ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং অ্যাম্বিয়েন্ট লাইটিংও আছে। টু-স্পোক স্টিয়ারিং হুইলটি আগের মতোই এর অন্যতম আকর্ষণীয় একটি বিষয়।

45
ভেন্টিলেটেড ফ্রন্ট সিট

নতুন কুশাক ফেসলিফ্টে একাধিক আধুনিক ফিচার রয়েছে। তার মধ্যে প্যানোরামিক সানরুফ, পিছনের সিটে ম্যাসাজের অপশন, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ওয়্যারলেস চার্জিং এবং অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের মতো সুবিধা রয়েছে। তবে কিছু প্রতিযোগী গাড়িতে থাকা ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ADAS-এর মতো ফিচার এতে নেই।

55
কড়া টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে

সুরক্ষার জন্য এই গাড়িতে স্ট্যান্ডার্ড হিসেবে ৬টি এয়ারব্যাগ, পার্কিং সেন্সর, রিয়ার ক্যামেরা এবং TPMS দেওয়া হয়েছে। ইঞ্জিনের ক্ষেত্রে ১.০ লিটার এবং ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন পাওয়া যায়। এটির সঙ্গে ম্যানুয়াল, অটোমেটিক এবং DSG গিয়ারবক্সের অপশন রয়েছে। এই আপডেটের মাধ্যমে Skoda এবার Creta এবং Seltos-এর মতো SUV-গুলিকে কড়া টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories