MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Auto
  • Affordable Car in India: ৩৩ কিমি মাইলেজ, দামও অস্বাভাবিক কম! বাজার কাঁপাচ্ছে মারুতি সুজুকির এই মডেলটি?

Affordable Car in India: ৩৩ কিমি মাইলেজ, দামও অস্বাভাবিক কম! বাজার কাঁপাচ্ছে মারুতি সুজুকির এই মডেলটি?

Affordable Car in India: ভারতের বুকে সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া গাড়িগুলির মধ্যে একটি হল Maruti S-Presso। যে মডেলটির দাম শুরু হচ্ছে মাত্র ৩.৫০ লক্ষ টাকা থেকে, অথচ মাইলেজ দেয় প্রায় ৩৩ কিমি। 

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 23 2026, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দাম কত?
Image Credit : stockPhoto

দাম কত?

Maruti Suzuki-র মাইক্রো-এসইউভি বলা হয় এই S-Presso মডেলটিকে। মধ্যবিত্তদের জন্য একটি দারুণ অপশন। গাড়িটির বেস মডেলের (STD) দাম শুরু হচ্ছে প্রায় ৩.৫০ লক্ষ টাকা থেকে। টপ-এন্ড মডেলের (VXi Plus AMT) দাম প্রায় ৫.২৫ লক্ষ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ইঞ্জিন এবং পারফরম্যান্স
Image Credit : marutisuzuki

ইঞ্জিন এবং পারফরম্যান্স

S-Presso গাড়িটিতে রয়েছে একটি শক্তিশালী এবং জ্বালানি সাশ্রয়ী ১.০ লিটারের K10C ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন। এই ৯৯৮ সিসির ইঞ্জিনটি ৬৬ বিএইচপি পাওয়ার এবং ৮৯ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। তাছাড়া এটিতে ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড অটোমেটিক (AGS) গিয়ারবক্সের অপশনও রয়েছে। যারা আরও বেশি করে মাইলেজ চান, তাদের জন্য S-CNG মডেলও আছে। এটি আবার  ৫৬ বিএইচপি পাওয়ার এবং ৮২ এনএম টর্ক দেয়।

Related Articles

Related image1
TVS Electric Scooter: ৫০ হাজারেরও কম দামে TVS-এর নতুন ইলেকট্রিক স্কুটার! ব্যাটারি ছাড়াই কেনা যাবে?
Related image2
Maruti Suzuki New Car: এবার ৪ লাখেরও কম দামে নতুন গাড়ি আনছে মারুতি সুজুকি? বড় আপডেট
35
বিশাল মাইলেজ
Image Credit : Google

বিশাল মাইলেজ

এই গাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ হল এটির মাইলেজ। পেট্রোল (ম্যানুয়াল) ভ্যারিয়েন্ট প্রতি লিটারে ২৪.১২ থেকে ২৪.৭৬ কিমি মাইলেজ দেয়। পেট্রোল (অটোমেটিক) ভ্যারিয়েন্ট প্রতি লিটারে ২৫.৩০ কিমি মাইলেজ দেয়। আর CNG মডেলে প্রতি কেজিতে ৩২.৭৩ কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যায়।

45
গুরুত্বপূর্ণ ফিচার কী কী থাকছে?
Image Credit : google

গুরুত্বপূর্ণ ফিচার কী কী থাকছে?

কম দাম সত্ত্বেও মারুতি সুজুকি এটিতে একাধিক আধুনিক ফিচার যুক্ত করেছে। এটির 'টল-বয়' ডিজাইন এবং ১৮০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স খারাপ রাস্তাতেও সহজে চলতে সাহায্য করে। মডেলটিতে একটি ৭-ইঞ্চি স্মার্ট প্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি রয়েছে। গাড়ির সেন্টারে একটি স্টাইলিশ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং স্টিয়ারিং-এ কন্ট্রোল বাটনও (Steering mounted controls) দেওয়া হয়েছে সংস্থার তরফে।

55
ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP)

ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP)

বর্তমানে মারুতি সুজুকি সুরক্ষার দিকেও বিশেষ নজর দিচ্ছে। এই মডেলে একাধিক সেফটি ফিচার রয়েছে, যেমন - ডুয়াল এয়ারব্যাগ, EBD সহ ABS ব্রেকিং সিস্টেম, রিভার্স পার্কিং সেন্সর, হিল হোল্ড অ্যাসিস্ট (শুধুমাত্র অটোমেটিক মডেলে) এবং ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP)। কম রক্ষণাবেক্ষণের খরচ, দুর্দান্ত মাইলেজ এবং শহরের ভিড়ে সহজে চালানোর জন্য Maruti S-Presso একটি অসাধারণ 'মিনি বিস্ট'।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 5 Best Scooters: ভারতের বাজারে সেরা পাঁচটি স্কুটার কোনগুলি? যে মডেলগুলির বিক্রি সবথেকে বেশি
Recommended image2
Tata Nexon 2026: গাড়ি কেনার সেরা সুযোগ! ৭৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Tata Nexon
Recommended image3
Kinetic Electric Scooter: একবার চার্জ দিলে ছুটবে ১৩২ কিমি! জেনে নিন কাইনেটিকের নতুন ই-স্কুটারের দাম এবং ফিচার
Recommended image4
VinFast VF 9: এক চার্জে ৫৯৪ কিমি! ভিয়েতনামের এই ইলেকট্রিক SUV কি ভারতে আসছে?
Recommended image5
Maruti Baleno 2026: মাত্র ৬.০৯ লক্ষ টাকায়! ADAS, ভেন্টিলেটেড সিট, নতুন ইঞ্জিন সহ কী কী চমক থাকছে?
Related Stories
Recommended image1
TVS Electric Scooter: ৫০ হাজারেরও কম দামে TVS-এর নতুন ইলেকট্রিক স্কুটার! ব্যাটারি ছাড়াই কেনা যাবে?
Recommended image2
Maruti Suzuki New Car: এবার ৪ লাখেরও কম দামে নতুন গাড়ি আনছে মারুতি সুজুকি? বড় আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved