ভারতে স্কুটার শুধু যাতায়াতের একটা মাধ্যম নয়, এটি এখন প্রত্যেক পরিবারের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। অফিস যাওয়া, বাচ্চাদের স্কুলে ছাড়া বা সবজি-মুদিখানার জিনিসপত্র কেনা, শহরের ট্র্যাফিকে বাইকের চেয়ে স্কুটার চালানো অনেক সহজ। বিশেষ করে মহিলা এবং বয়স্কদের জন্য তো বটেই। সেই কারণেই প্রতি মাসে ভারতে লক্ষ লক্ষ টাকার স্কুটার বিক্রি হয়।
26
হন্ডা অ্যাক্টিভা (Honda Activa)
ভারতীয়দের সবচেয়ে পছন্দের স্কুটার 'হোন্ডা অ্যাক্টিভা' বিক্রির তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, কোম্পানিটি প্রায় ২,০৬,১৭০টি ইউনিট বিক্রি করে নিজের শীর্ষস্থান বজায় রেখেছে। পরিবারের যে কেউ এই স্কুটার সহজেই চালাতে পারেন এবং এটি দীর্ঘদিন ভালো সার্ভিস দেয়।
36
টিভিএস জুপিটার (TVS Jupiter)
হন্ডা অ্যাক্টিভার সরাসরি প্রতিযোগী টিভিএস জুপিটার এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটিপ্রায় ১,৪৮,৫৯৫টি ইউনিট বিক্রি করেছে। আরামদায়ক সিট, ভালো লেগ-স্পেস, বড় স্টোরেজ এবং দুর্দান্ত মাইলেজের কারণে মধ্যবিত্ত পরিবারগুলো জুপিটারকে বেশি পছন্দ করে।
১২৫সিসি ইঞ্জিন সেগমেন্টে সুজুকিঅ্যাক্সেস তার আধিপত্য বজায় রেখেছে। সম্প্রতি ৮২,৫০৫ ইউনিট বিক্রি করে এটি গত বছরের তুলনায় প্রায় ২১% বেশি বৃদ্ধি রেকর্ড করেছে। যারা ক্লাসিক লুকের সঙ্গে ভালো পিকআপ এবং মাইলেজ চান, তাদের জন্য অ্যাক্সেস ১২৫ একটি সেরা পছন্দ।
আপনি যদি পেট্রোলের বদলে ইলেকট্রিক স্কুটার (EV) খোঁজেন, তাহলে TVS iQube সবার আগে রয়েছে। সামগ্রিক স্কুটার বিক্রির তালিকায় এটি চতুর্থ স্থানে আছে। কোম্পানিটি প্রায় ৫৯,৩৮৬টি ইউনিট বিক্রি করেছে। বার্ষিক ভিত্তিতে এই স্কুটারটি ১৫৮% বৃদ্ধি পেয়েছে, যা EV বাজারে একটি নতুন রেকর্ড তৈরি করেছে।
66
বাজাজ চেতক (Bajaj Chetak)
একসময় ভারতীয়দের প্রিয় স্কুটার 'চেতক' এখন ইলেকট্রিক অবতারে ফিরে এসে বাজার কাঁপাচ্ছে। এই স্কুটারটি প্রায় ৪৭,১৮৪ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর এই সময়ে মাত্র ১১,৫৮৪ ইউনিট বিক্রি হয়েছিল। এর মেটাল বডি এবং প্রিমিয়াম লুক গ্রাহকদের মন জয় করে নিয়েছে। আপনার বাজেট এবং প্রয়োজন অনুযায়ী, আপনি উপরের সেরা ৫টি স্কুটার থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন।