Ather Konarc: ২০০ কিমি রেঞ্জ, একাধিক নতুন ফিচার! এসে গেল বহু প্রতীক্ষিত ইলেকট্রিক স্কুটার
Ather Konarc: ভারতে ফ্যামিলি ইলেকট্রিক স্কুটারের বাজারে প্রতিযোগিতা দিনদিন বাড়ছে। এই আবহে Ather Energy নিয়ে এল তাদের নতুন স্কুটার Konarc।

নতুন ইলেকট্রিক স্কুটার?
Ather Konarc স্কুটারের ডিজাইন আগের মডেলগুলির থেকে বেশ কিছুটা আলাদা। পরিবারের কথা মাথায় রেখে এটির লুক বেশ সহজ-সরল রাখা হয়েছে। সাইড প্যানেলে মেটাল ব্যবহার করা হয়েছে, যা একটি বড় আকর্ষণ। সামনে রয়েছে বড় LED হেডল্যাম্প, ডে-টাইম রানিং লাইট এবং পিছনে বডির সঙ্গে মেশানো LED টেলল্যাম্প। স্কুটারটির সামনের চাকা ১৪ ইঞ্চি এবং পিছনের চাকা ১২ ইঞ্চির।

৭ ইঞ্চির স্ক্রিন এবং স্মার্ট ফিচার
ব্যাটারি, রেঞ্জ এবং পারফরম্যান্স
বর্তমানে বিক্রিতে থাকা Konarc S 2.1 kWh মডেলটি ১০০ কিমি IDC রেঞ্জ দেয়, এবং 2.7 kWh মডেলটি দেয় ১২৫ কিমি রেঞ্জ। 3.5 kWh মডেলটির অফিসিয়াল IDC রেঞ্জ ১৬১ কিমি। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিমি। স্কুটারে একটি ৪৫০ ওয়াটের বিল্ট-ইন চার্জার দেওয়া হয়েছে। অতিরিক্ত চার্জার ব্যবহার করে চার্জিংয়ের গতি আরও বাড়ানো সম্ভব।
দাম কত?
Ather Konarc S 2.1 kWh মডেলের এক্স-শোরুম দাম ৯৯,৯৯৯ টাকা। 2.7 kWh মডেলের দাম ১,২১,৯৯৯ টাকা এবং 3.5 kWh মডেলের দাম ১,৪৪,৯৯৯ টাকা। এইগুলি এক্স-শোরুম দাম; শহর, ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং অন্যান্য চার্জের উপর অন-রোড দাম নির্ভর করবে। ২০০ কিমি IDC রেঞ্জযুক্ত Konarc মডেল এবং Z-Line মডেলের দাম Ather এখনও ঘোষণা করেনি। Ather Konarc পাওয়া যাচ্ছে চারটি দারুণ রঙে - ম্যাজেস্টিক গ্রে, কোয়ার্টজ হোয়াইট, লুমেন কপার এবং সেলেস্টিয়াল গোল্ড।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

