জন্মদিনে 'কাছের মানুষ'- প্রসেনজিৎকে কী উপহার দিচ্ছেন দেব, ফাঁস হল নেটদুনিয়ায়

Published : Jun 04, 2022, 03:18 PM IST
জন্মদিনে 'কাছের মানুষ'- প্রসেনজিৎকে কী উপহার দিচ্ছেন দেব, ফাঁস হল নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

অভিনেতা-প্রযোজক দেবের পরবর্তী ছবি  'কাছের মানুষ ' নিয়ে শীঘ্রই হাজির হচ্ছেন অভিনেতা। এই ছবিতেই একফ্রেমে ধরা দেবেন বাংলার দুই সুপারস্টার দেব ও  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে  ছবির শুটিং, এবং চলতি বছরের পুজোর সময়েই যে  প্রেক্ষাগৃহে আসতে চলেছে  'কাছের মানুষ 'সে কথা আগেই জানিয়েছিলেন দেব । তবে কবে মুক্তি পাবে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। কিছুদিন আগেই নিজের টুইটারে দেব ছবির পোস্টার শেয়ার করে ভক্তদের  জানিয়েছিলেন, 'শুভ সকাল। এই সঙ্কট পরিস্থিস্তির মধ্যে যদি সবকিছু  ঠিকঠাক থাকে তাহলে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে'কাছের মানুষ ' ।  এবার মুক্তির দিনক্ষণও জানিয়ে দিলেন অভিনেতা দেব।

সুপারস্টার দেব মানেই যে বড় কোনও চমক আসতে চলেছে ঠিক তেমনটাই মনে করছেন  সিনেমাপ্রেমীরা। দর্শকদের জন্য ফের সুখবর দিলেন  টলি অভিনেতা দেব। অভিনেতা-প্রযোজক দেবের পরবর্তী ছবি  'কাছের মানুষ ' নিয়ে শীঘ্রই হাজির হচ্ছেন অভিনেতা। এই ছবিতেই একফ্রেমে ধরা দেবেন বাংলার দুই সুপারস্টার দেব ও  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে গেছে  ছবির শুটিং, এবং চলতি বছরের পুজোর সময়েই যে  প্রেক্ষাগৃহে আসতে চলেছে  'কাছের মানুষ 'সে কথা আগেই জানিয়েছিলেন দেব । তবে কবে মুক্তি পাবে তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। কিছুদিন আগেই নিজের টুইটারে দেব ছবির পোস্টার শেয়ার করে ভক্তদের  জানিয়েছিলেন, 'শুভ সকাল। এই সঙ্কট পরিস্থিস্তির মধ্যে যদি সবকিছু  ঠিকঠাক থাকে তাহলে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে'কাছের মানুষ ' ।  এবার মুক্তির দিনক্ষণও জানিয়ে দিলেন অভিনেতা দেব।

সম্প্রতি অভিনেতা দেব নিজের ইনস্টাগ্রামে সুখবরটি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। আগামী ৩০-শে সেপ্টেম্বর   প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন মুক্তি পেতে চলেছেন দেবের 'কাছের মানুষ '। নিজের প্রিয় মানুষের বিশেষ দিনেই এই ছবি মুক্তি পাচ্ছে। তবে সেইদিন শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনই নয়, সেদিন মহাপঞ্চমীও বটে।  দুর্গাপুজোর মধ্যেই বহু প্রতীক্ষিত'কাছের মানুষ ' নিয়ে হাজির হচ্ছেন দেব।

 

 

ছবির প্রযোজক-পরিচালক দেব আগেই বলেছিলেন দেখা হবে এই পুজোয় আপনার কাছের সিনেনাহলে। মহাপঞ্চমীর দিনই একফ্রেমে ধরা দেবেন বাংলার দুই সুপারস্টার দেব ও  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে দর্শকদের মধ্যে। দেবের এই সুখবরের পরই দর্শকদের মধ্যে ছবি নিয়ে উৎসাহ বাড়ছে। কারণ এই ছবিতেই একফ্রেমে ধরা দেবেন বাংলা চলচ্চিত্রের দুই সুপারস্টার। দেবের ছবিতেই অভিনয় করতে চলেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই প্রথমবার একফ্রেমে দেখা যাবে দুই তারকাকে। যদি এর আগেও সৃজিতের   'জুলফিকার  ' ছবিতে কাজ করছিলেন দেব-প্রসেনজিৎ। তবে সেটা মাল্টিস্টারার ছবি ছিল। এই প্রথম পরিচালক পথিকৃৎ বসুর  ছবিতে একফ্রেমে কাছাকাছি এলেন দেব-প্রসেনজিৎ। ছবির পোস্টার দেখা গেছে,রেললাইনের উপর বসে রয়েছেন দেব ও প্রসেনজিৎ। দুজনকেই ঘিরে রয়েছে গভীর ভাবনা। উল্টো দিক থেকে ছুটে আসছে ট্রেন। কিন্তু সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই দুজনেরই। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিতে প্রসেনজিৎ এবং দেব  ছাড়াও থাকছেন ইশা সাহা। একদিকে ছবি অন্যদিকে আবার  রাজনৈতিক দায়িত্ব, দুটোই সমানতালে পালন করছেন টলিউডের সুপার হিরো দেব।  এর আগে গরমকালে মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু করোনার জন্য তা পিছিয়ে যায়। গ্রীষ্মের পরিবর্তে পুজোর সময় মুক্তি পেতে চলেছে এই ছবি। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়