'সেক্সারসাইজ নাকি এক্সারসাইজ', যৌনতা ছাড়াই গ্লো করছেন শ্রীলেখা

Published : Oct 30, 2020, 12:42 AM IST
'সেক্সারসাইজ নাকি এক্সারসাইজ', যৌনতা ছাড়াই গ্লো করছেন শ্রীলেখা

সংক্ষিপ্ত

  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের বোমা ফাটালেন শ্রীলেখা হলুদ রঙের স্লিভলেস টপ, হাতে ডাম্বেল নিয়ে ছবিতে পোজ দিয়েছেন শ্রীলেখা সেক্সারসাইজ নয় এক্সারসাইজেই গ্লো করছি হটকে ক্যাপশনে নেটিজেনদের চোখ কপালে উঠেছে  

শ্রীলেখা মিত্র। নামটাই যেন যথেষ্ঠ। পুরুষদের আকৃষ্ঠ করতে তার জুড়ি মেলা ভার। এই বয়সে এও নেটদুনিয়ায় নিজের জায়গাটা বেশ জাকিয়ে ধরে রেখেছেন অভিনেত্রী। সে শরীরী উত্তেজনামূলক ছবি বা ভিডিও পোস্ট করেই হোক, কিংবা বাঙালি কন্যার শাড়ির ভাঁজে ক্লিভেজ উন্মুক্ত করেই হোক, সবেতেই সাবলীল শ্রীলেখা। পর্দাতেই তার নজরকাড়া উপস্থিতি সকলেরই নজর কাড়ে। কাজের প্রতি, নিজের প্রতি আত্মবিশ্বাসী অভিনেত্রী নিজেও জানেন বহু পুরুষের স্বপ্নে পরী তিনি। আর এই কথাটি বলতে তার কোনও দ্বিধাও নেই। নির্ধিদ্বায় সেকথা স্বীকারও করেন অভিনেত্রী। 

আরও পড়ুন-এ কেমন চেহারা হয়েছে শুভশ্রীর, বেবি ফ্যাট ঝরাতে জিম সেশনে Click 'সেক্সি মাম্মা'র...

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের বোমা ফাটালেন শ্রীলেখা। যা প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনদের চোখ কপালে উঠেছে, তা কী এমন করলেন অভিনেত্রী, বিষয়টা একটু খোলসা করে বলা যাক, নিজের ওয়ার্কআউট সেশনের ছবি পোস্ট করেছেন শ্রীলেখা। তবে এ আর নতুন কি। এখানেই রয়েছে ট্যুইস্ট। হলুদ রঙের স্লিভলেস টপ, হাতে ডাম্বেল নিয়ে ছবিতে পোজ দিয়েছেন শ্রীলেখা। সঙ্গে হটকে ক্যাপশন। ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, 'সেক্সারসাইজ নয় এক্সারসাইজেই গ্লো করছি'। ব্যস তাতেই কেল্লাফতে।

 

Exercise apart from sexercise gives the natural glow #NoFilter #noedit only #Myreligionoflove

Posted by Sreelekha Mitra on Wednesday, October 28, 2020

 

হঠাৎ কেন সেক্সারসাইজ -এক্সারসাইজ নিয়ে তিনি এত মাথা ঘামাচ্ছেন। এর কারণও খোলসা করেছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন,  'যৌনতা নিয়ে অনেক ট্যাবু রয়েছে আমাদের দেশে। শারীরিক মিলন শরীরের হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ায়। তাই সুস্থ জীবনে যৌনতা ভীষণ দরকার। আর যৌনমিলনের মতোই উপকার পাওয়া যায় এক্সারসাইজ করলে। এবং সেটা প্রতিদিন করার চেষ্টা করি। 'এটা বোঝাতেই  সেক্সারসাইজ -এক্সারসাইজ প্রসঙ্গ টেনেছেন অভিনেত্রী।

 

যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুরাগীর সংখ্যা। তার প্রতিটি ছবিতেই লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া। মাঝেমধ্যেই শ্রীলেখা নিজের  ইউটিউব চ্যানেলে নিজের ওয়ার্কআউটের ভিডিও পোস্ট করে রীতিমতো ঝড় তোলেন অভিনেত্রী। রাস্তার সারমেয় পোষ্যরাই তার কাছের এখন। তাই সেক্সারসাইজ থেকে তিনি শত যোজন দূরে। অভিনয় জগতের পাশাপাশি বিচারকের আসনে তিনি বেশ সাবলীল। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ শ্রীলেখা। যোগাভ্যাসের শরীরী ভঙ্গিমায় লাস্যময়ীকে দেখতে ভিড় জমেছে সোশ্যাল মিডিয়ায়।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা