'হিয়া'র এ কী অবস্থা, কার সঙ্গে 'টুম্পা সোনা'র নাচে মেতে উঠলেন অনামিকা, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

Published : Dec 21, 2020, 07:56 PM ISTUpdated : Dec 21, 2020, 08:37 PM IST
'হিয়া'র এ কী অবস্থা, কার সঙ্গে 'টুম্পা সোনা'র নাচে মেতে উঠলেন অনামিকা, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

'এখানে আকাশ নীল' শেষ হতেই এ কী হল হিয়ার 'টুম্পা সোনা'র তালে তালে দুলিয়ে ফেললেন কোমর কাকে পাশে পেলেন সঙ্গী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনামিকার নাচ 

'এখানে আকাশ নীল'র 'হিয়ান'কে ফিরিয়ে আনতে এক সময় ব্যকুল হয়ে উঠেছিল দর্শকমহল। এখনও অবশ্য সেই ব্যকুলতা কাটেনি। হিয়া ও উজানের প্রেমকাহিনি হঠাৎই শেষ হয়ে যেতে ক্ষোভ উগরে দিয়েছিল দর্শকমহল। অভিনেত্রী অনামনিকা চক্রবর্তী এবং অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রায় পাগল হওয়ার জোগার একের পর এক ভক্তরা। এখনও সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে দেখার জন্য উতলা হয়ে পড়ে অনুরাগীরা। তবে এই ইচ্ছেপূরণ এই মুহূর্ত যে হচ্ছে তাও জেনে গিয়েছে সকলে। 

তবুও নিজেদের মন ভারনোর জন্য অনামিকা এবং শনের প্রোফাইলে উঁকি ঝুকি চলতে থাকে ভক্তদের। সেখানেই পাওয়া গেল অনামিকার টুম্পা অবতার। প্রিয় বান্ধবী অভিনেত্রী প্রিয়ঙ্কা ভট্টাচার্যের সঙ্গে 'টুম্পা' গানে নেচে ভাইরাল হলেন অনামিকা। কালো টিশার্ট এবং জিনস পরে দু'জনেই। মেকআপ ছাড়া সাধারণ অবতারে টুম্পা নাচে কোমর দুলিয়ে ভক্তদের মন জয় করলেন। অনামিকার থেকে এমনই নানা ভিডিওর আশায় বসে থাকে নেটিজেনরা। দিন কতক আগেও তাঁর ইনস্টাগ্রাম স্টোরি থেকে পাওয়া গিয়েছিল অবাক করে দেওয়ার একটি ভিডিও। 

আরও পড়ুনঃশপিং থেকে নাইটক্লাবে 'মা'কে নিয়ে মধুমিতার নাচ, ভিডিওতে ধরা পড়ল 'চিনি'র মত মিষ্টি সম্পর্ক

 

অনামিকা নিজের একটি বহু পুরনো ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। অনামিকার ফ্যানপেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। সেই সময় তিনি ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী। বিচারকের আসনে ছিলেন দেব। দেবের গানে নেচে অনামিকা মুগ্ধ করেছিলেন তাঁকে। সেই মুগ্ধ হওয়াতেই একের পর এক প্রশংসা করে চলেছেন দেব। অনামিকার নাচ তো তাঁর ভাল লেগেইছে। পাশাপাশি তিনি অনামিকাকে বড় পর্দাতেও দেখতে ইচ্ছুক। কারণ এমন প্রতিভারই বড়পর্দায় প্রয়োজন বলে মনে করেন দেব। এই কথা শুনে অনামিকা প্রথমে বিশ্বাস করতে পারেননি। এই ভিডিও নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে অনামিকা ধন্যবাদ জানিয়েছেন সেই ফ্যানপেজকে। ভিডিওটি দেখে নস্টালজিয়ায় ভেসেছেন অনামিকা। পুরনো স্মৃতির পথ ধরে এগিয়ে যেতেই মন ভাল হয় অভিনেত্রী। দর্শকরাও একই ভাবে মুগ্ধ।    

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা