পাহাড় সফরে অঙ্কুশ-ঐন্দ্রিলা, বরফ ভেজা স্নানে আলিঙ্গল, মুহূর্তে ভাইরাল জুটি

Published : Dec 28, 2020, 11:18 AM IST
পাহাড় সফরে অঙ্কুশ-ঐন্দ্রিলা, বরফ ভেজা স্নানে আলিঙ্গল, মুহূর্তে ভাইরাল জুটি

সংক্ষিপ্ত

বছর শেষে ট্রিপ প্ল্যানিং  পাহাড় কোলে পাড়ি দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা  বরফের মাঝেই রোম্যান্স  মুহূর্তে ভাইরাল সেই ছবি 

বছরে একটা বড়ট্রিপ চাই-ই-চাই। এমনই সংকল্পে বাঁধা ঐন্দ্রিলা ও অঙ্কুশের কেমিষ্ট্রি। দুজনেই ঘুরতে ভিষণ পছন করেন। আর মাঝে মধ্যেই তা ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়া। বর্তমানে এই জুটির বিয়ের খবর সর্বত্র ভাইরাল। বছর পড়তেই কী চারহাত এক। তেমনটাই সম্ভাবনা প্রবল, আর সেই গুঞ্জনের মাঝেই দুই স্টার উড়ে গেলেন পাহাড় সফরে। 

 

 

বিমান বন্দর থেকেই সফর শুরুর ছবি শেয়ার। দুই তারকাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। ভক্তদের সংখ্যাও নেহাতই কম নয়। তাই ছবি পোস্ট হতেই মুহূর্তে তা নজর কাড়ে ভক্তদের। এবার ব্যতিক্রম হল না। ছবি দিয়ে সাফ জানালেন অঙ্কুশ, এবার বরফের পথে। ঠিকানা হিমাচল প্রদেশ। বছরের শেষ খানিক ছুটির আমেজ। এই সময় পাহাড় মানেই বরফ দর্শন। 

 

 

হিমাচল নিরাশ করেনি এই জুটিকে। পাহাড়ে পা পড়তেই বরফ ভেজা স্নান। ক্যামেরা বন্দি হল সেই বিশেষ মুহূর্ত। অঙ্কুশ ও ঐন্দ্রিলা, বরফের মাঝেই শীতের আমেজ উপভোগ করতে একে অন্যকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। মুহূর্তে ছবি নজর কাড়ে সকলের। 

 

 

সিমলা ম্যাল থেকে একের পর এক ছবি ছাড়তেন দুই তারকা। কখনও হোটেল থেকে পুরো উত্যকায় বরফ পড়ে থাকার ছবি, কখনও উঠে আসছে রোড ট্রিপের ভিডিও। যা মুহূর্তে নজর কাড়তে বাধ্য সকলের। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ক্যান্সার কেড়ে নিল প্রাণ, চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়
KIFF 2026: 'বন্দে মাতরম'-র ১৫০ বছর পূর্তি, বিশেষ আয়োজন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে