'শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে', অনির্বাণকে দেখেই কি বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা

Published : Nov 30, 2020, 10:51 AM IST
'শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে', অনির্বাণকে দেখেই কি বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা

সংক্ষিপ্ত

চারহাত এক হতে চলেছে টলিপাড়ার রোম্যান্টিক জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার অনির্বাণ ও মধুরিমাকে শুভেচ্ছা জানিয়েই নিজের কথা ফাঁস করেছেন অঙ্কুশ নিজেদের বিয়ের কথা সরাসরি ফাঁস করে জল্পনা উস্কে দিচ্ছেন অঙ্কুশ তবে কি সত্যিই নতুন বছরে গাটছড়া বাঁধতে চলেছেন এই যুগল

 

খুব শীঘ্রই নাকি চারহাত এক হতে চলেছে টলিপাড়ার রোম্যান্টিক জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলার।  আবারও সোশ্যাল মিডিয়ার পোস্টে জল্পনা বাড়ালেন অঙ্কুশ। এবার আর কোনও রাখঢাক নয়,নিজেদের বিয়ের কথা সরাসরি ফাঁস করে জল্পনা উস্কে দিচ্ছেন অঙ্কুশ। যদিও এই প্রথমবার নয়, তাদের বিয়ের গুঞ্জন বহুবার শোনা গিয়েছে। কিছু না কিছু ঘটলেই নানা কথা মাথাচাড়া দিয়ে ওঠে। তাদেরও তেমনটাই হয়েছিল। 

আরও পড়ুন-ন্যুড বিকিনিতে চুঁইয়ে পড়েছে শরীরী উষ্ণতা, ' Rock On' মুডে শিহরণ জাগালেন সেক্সি ক্যুইন 'ঋতাভরী'...

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সদ্য বিবাহিত নবদম্পতি অনির্বাণ ও মধুরিমাকে শুভেচ্ছা জানিয়েই নিজের কথা ফাঁস করেছেন অঙ্কুশ।  টুইটারে অভিনেতা জানিয়েছেন,'শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে আমি ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়েল লাইফ মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো' মুহূর্তের মধ্যে অনির্বাণকে করা এই পোস্ট নিয়েই কানাঘুষো চলছে টলিপাড়ায়।

 

 

আরও পড়ুন-বুক চেরা শার্টের ভাঁজে উঁকি মারছে কালো অন্তর্বাস, সত্যবতীর Hotness-এ ঘাম ছুটছে নেটিজেনদের...

দীর্ঘ ১০ বছরে ধরে রিলেশনশিপে রয়েছেন টলিপাড়ার এই কাপল।  তারপর বেশ কিছুদিন লিভ-ইনেও ছিলেন এই জুটি। টলিপাড়ার রোম্যান্টিক জুটি বলতে গেলেই অঙ্কুশ-ঐন্দ্রিলা রয়েছেন প্রথম সারিতে। কোনও রাখঢাক না করেই একে অপরকে  প্রেম নিবেদন করে থাকেন এই যুগল। তবে কি সত্যিই নতুন বছরে গাটছড়া বাঁধতে চলেছেন এই যুগল। অঙ্কুশের পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সবসময়েই চর্চায় রয়েছেন অঙ্কুশ- ঐন্দ্রিলা। সময় পেলেই বান্ধবীকে নিয়ে উড়ে যান  বিদেশ বিভুঁইয়ে। শুধু তাই নয়,  দুজনে কোয়ালিটি টাইম বের করে একান্তে সময় কাটিয়ে নেন। রিয়েল লাইফ প্রেমিকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ। 'ম্যাজিক' নিয়ে রূপোলি পর্দায় ফিরছেন এই  চর্চিত জুটি। বড়দিনেই মুক্তি পেতে চলেছে এই ছবির ট্রেলার।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা