অঙ্কুশ-ঐন্দ্রিলার হাড্ডাহাড্ডি লুডোর লড়াই, কে জিতলেন শেষে

Published : Apr 19, 2020, 12:54 AM ISTUpdated : Apr 19, 2020, 12:57 AM IST
অঙ্কুশ-ঐন্দ্রিলার হাড্ডাহাড্ডি লুডোর লড়াই, কে জিতলেন শেষে

সংক্ষিপ্ত

লকডাউনে এখন বাড়িতে বাড়িতে একটাই খেলা, লুডো। স্মার্টফোনে ইদানিং এই একটাই গেম অতিরিক্ত পরিমাণে ডাউনলোড হচ্ছে। সম্প্রতি সেই গেমের চ্যাম্পিযন হয়ে উঠেছেন অঙ্কুশ।  

লকডাউনে ইদানিং সকলেই স্মার্টফোনের লুডো খেলাতে বেশ মজেছেন অনেকেই। স্মার্টফোনের জমানায় অবশ্য বোর্ড নিয়ে লুডো খেলার চল এখনও যায়নি। অঙ্কুশের বাড়িতে মা কাকিমাদের সঙ্গে বসেই বোর্ডের লুডো খেলাই চলেছে এখনও। যেখানে অলরেডি নিজেকে চ্যাম্পিয়নের তকমা দিয়ে ফেলেছেন অঙ্কুশ। 

আরও পড়ুনঃঅর্চনার বাড়ির ছাদেই হঠাৎ করে পরমীতের বিয়ের প্রপোজাল, কী বলেছিলেন অভিনেত্রী

আরও পড়ুনঃকরোনাভাইরাস নিয়ে ছবি করার কোনও পরিকল্পনা নেই, মুম্বই থেকে ভিডিও কলে বললেন সুজয়


খেলায় ছিলেন ঐন্দ্রিলাও। তাঁর এবং বাকি দুজনের সঙ্গে খেলে দুটো ম্যাচ জেতা হয়ে গিয়েছে অঙ্কুশের। সেই নিয়েই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। 

বলিউড তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে চোদ্দো হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন। 

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী
জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের