'৩৪-২৬-৩৪' সুপারহট সেক্সি ফিগার আর চান না অলিভিয়া, মোটা হতে 'পেটো ডায়েট'-এ ঝুঁকলেন নায়িকা

Published : Apr 07, 2021, 02:05 PM IST
'৩৪-২৬-৩৪' সুপারহট সেক্সি ফিগার আর চান না অলিভিয়া, মোটা হতে 'পেটো ডায়েট'-এ ঝুঁকলেন নায়িকা

সংক্ষিপ্ত

ফ্ল্যাট অ্যাবস, টোনড ফিগার ছেড়ে এবার মোটা হতে চান অলিভিয়া সরকার ৩৪-২৬-৩৪ সুপারহট সেক্সি ফিগার আর চান না অলিভিয়া  রোজকারের কঠোর ডায়েট ছেড়ে পেটো ডায়েট ফলো করছেন নায়িকা সেক্সি মারাকাটারি চাবুক ফিগার ছেড়ে কেন নিজের ওজন বাড়াতে চাইছেন

চেহারা থেকে ফ্যাশন স্টেটমেন্টে ট্রান্সফরমেশন চোখে পড়ার মতো। রাফ অ্যান্ড টাফ ডার্ক চরিত্রের সরমা ওরফে অলিভিয়া সরকার  টলিপাড়ার 'হটনেস বম্ব'। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ  অভিনেত্রী অলিভিয়া সরকার। দর্শক কীভাবে ধরে রাখতে হয় তাতেও বেশ সিদ্ধহস্ত অলিভিয়া। কিন্তু এহেন অভিনেত্রী হঠাৎ হলটা কী,  '৩৪-২৬-৩৪' সুপারহট সেক্সি ফিগার আর চান না অলিভিয়া সরকার।

 

 

ফ্ল্যাট অ্যাবস, টোনড ফিগার ছেড়ে এবার মোটা হতে চান মন্টুর সরমা। কিন্তু এই  হাড্ডাহাড্ডি লড়াইয়ে সেক্সি মারাকাটারি চাবুক ফিগার ছেড়ে কেন নিজের ওজন বাড়াতে চাইছেন। তবে কি ছবির জন্য এমনটা চাইছেন অভিনেত্রী। সম্প্রতি নিজেই সেই কারণ খোলসা করলেন ইনস্টাগ্রামে।  সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে অলিভিয়া জানিয়েছেন তিনি এখন পেটো ডায়েট ফলো করছেন, জেনে নিন কী এই বিশেষ ডায়েট।

 

 

রোজকারের কঠোর ডায়েট ছেড়ে পেটো ডায়েট ফলো করছেন মন্টুর সরমা। পেটো ডায়েট হল এমন একটা ডায়েট যেখানে সবকিছু খাওয়া যায়। ডায়েট করবেন অথচ সবকিছু খাবেন এমনই একটি ডায়েট হল পেটো ডায়েট। যেমন চকোলেট থেকে আইসক্রিম, এমনকী মিষ্টিও রয়েছে এই ডায়েটে। আসল স্বাস্থ্যকর এই ডায়েট করেই নিজের ওজন বাড়াতে চাইছেন অলিভিয়া। আসলে মাঝে অনেকটাই বেশি রোগাটে হয়ে গেছিলেন অলিভিয়া। এবার নিজের ভোলবদল করতে খানিকটা ওজন বাড়াতে চেষ্টা করছেন অলিভিয়া সরকার। টলিপাড়ার ধারাবাহিকে অতি পরিচিত একটি নাম হল অলিভিয়া সরকার। সাধারণ ছিমছাম ঘরোয়া লুকে ধারাবাহিকে নজর কাড়লেও ওয়েব সিরিজ 'মন্টু পাইলট' যেন তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারপর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা