সর্বনাশ! একমুহূর্তে লন্ডভন্ড হয়ে গেল দিতিপ্রিয়ার জীবন, সাহস জোগালেন কারা?

Published : Sep 27, 2022, 08:53 PM IST
 সর্বনাশ! একমুহূর্তে লন্ডভন্ড হয়ে গেল দিতিপ্রিয়ার জীবন, সাহস জোগালেন কারা?

সংক্ষিপ্ত

সম্প্রতি মুক্তি পেয়েছে দিতিপ্রিয়ার নতুন ওয়েব সিরিজ 'বোধন'-এর ট্রেলার। তবে ওয়েবসিরিজে দিতিপ্রিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন  সন্দীপ্তা সেন ও চান্দ্রেয়ী ঘোষ। দুই নারীর গল্পকে নিয়েই 'বোধন' সিরিজটি। দুজনের জীবনের ওঠাপড়াই নয়, বরং সমাজকে বিশেষ বার্তা দেবে এই সিরিজ।

নিজেকে নিয়ে ঠিক কতটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন তা তার সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট। গতে বাধা দীর্ঘ ৪ বছরের ইমেজকে ভেঙে চুরে এবার নয়া অবতার হাজির সকলের প্রিয় রানিমা দিতিপ্রিয়া রায়। আটপৌরে শাড়ি, সাবেকি গয়না, কন্ঠীর মালা এসব এখন অতীত। ধারাবাহিকের গন্ডি পেরিয়ে সিনেমা-ওটিটিতে দাঁপিয়ে বেড়াচ্ছেন দিতিপ্রিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে দিতিপ্রিয়ার নতুন ওয়েব সিরিজ 'বোধন'-এর ট্রেলার। তবে ওয়েবসিরিজে দিতিপ্রিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন  সন্দীপ্তা সেন ও চান্দ্রেয়ী ঘোষ।

 ওয়েব সিরিজ 'বোধন'-এ দিতিপ্রিয়াকে একজন কলেজ স্টুডেন্টের চরিত্রে দেখা যায়। এবং সন্দীপ্তাকে কলেজের প্রফেসরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ঘটনাচক্রে ধর্ষিত হন দিতিপ্রিয়া আর সেই কথা জানতে পেরে পাশে দাঁড়ান সন্দীপ্তা। তবে সেই পথটাও সহজ ছিল না। কলেজ থেকে সমাজে প্রতিটা পদে পদে বাধার সম্মুখীন হতে হয় তাকে। শুরু হয় জীবনে টিকে থাকার লড়াই। তবে এই লড়াইয়ে পাশে পান চান্দ্রেয়ীকে। সিরিজে অভিনেত্রীকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। সিরিজে দিতিপ্রিয়ার চরিত্রের নাম শিঞ্জিনি এবং সন্দীপ্তার চরিত্রের নাম রাকা।  দুই নারীর গল্পকে নিয়েই 'বোধন' সিরিজটি। দুজনের জীবনের ওঠাপড়াই নয়, বরং সমাজকে বিশেষ বার্তা দেবে এই সিরিজ।

 

 

'বোধন' সিরিজ নিয়ে দিতিপ্রিয়া বলেছেন, এই গল্পটা শুনেই আমার মনে হয়েছিল এই সিরিজের অংশ হতে পারলে খুব ভাল হয়। বোধন কেবলমাত্র একটা গল্প নয় বরং সমাজের আসল সত্যিটাকেও তুলে ধরবে এই সিরিজ। আর এই সিরিজে  অভিনয় করার আরও একটি আকর্ষণ হল সন্দীপ্তা দি।  হইচই-কে অনেক ধন্যবাদ এমন একটি সিরিজ পরিকল্পনা করার জন্য। উল্লেখ্য, দীর্ঘদিন বাদে দিতিপ্রিয়ার সঙ্গে অভিনয় করতে সন্দীপ্তাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক অতনু বসুর অচেনা উত্তম। ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। ছোটপর্দা থেকে দূরে গিয়ে বড়পর্দায় প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন দিতিপ্রিয়া।  'অভিযাত্রিক' দিয়েই বড়পর্দায় হাতেখড়ি দিতিপ্রিয়ারা। বেশ কিছু ছবির কাজও রয়েছে দিতিপ্রিয়ার হাতে। গসিপ-প্রেমের গুঞ্জন- নতুন কাজ, দিতিপ্রিয়ায় মজে সাইবারবাসী। সাদা-কালোয় ফিরে এসেছে সত্যজিৎ রায়ের অপু-অপর্ণা। পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'অভিযাত্রিক'-এ অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা গেছে দিতিপ্রিয়া রায়কে। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে 'আয় খুকু আয়' সিনেমায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া। তবে সিনেমার আগে হইচই-এর জনপ্রিয় ওয়েবসিরিজ দিয়েই কামব্যাক করেছেন দিতিপ্রিয়া। হইচই-এর জনপ্রিয় ওয়েবসিরিজ তানসেনের তানপুরা-র তৃতীয় সিজনেই দেখা গেছে দিতিপ্রিয়াকে। 
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা