শুরু হল বিয়ের তোড়জোড়, কনের সাজে প্রকাশ্যে এলেন নীলের প্রেমিকা তৃণা

Published : Oct 19, 2020, 04:39 PM IST
শুরু হল বিয়ের তোড়জোড়, কনের সাজে প্রকাশ্যে এলেন নীলের প্রেমিকা তৃণা

সংক্ষিপ্ত

 সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নীলের তৃণা ইতিমধ্যেই  বিয়ের প্রোমো সামনে এসেছে কনের সাজের ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন গুনগুন বাঙালি নববধূর লুকে নেটিজেনদের নজর কেড়েছেন বঙ্গতনয়া

টেলিপাড়ার অতি পরিচিত মুখ তৃণা সাহার সঙ্গে লাভস্টোরি জমে উঠছে কৃষ্ণকলির নিখিলের। পর্দার স্ত্রী শ্যামা থাকলেও তার মনে পড়ে রয়েছে তৃণার কাছেই। তা সকলেরই জানা। ইতিমধ্যেই শুরু হয়েছে বিয়ের তোড়জোড়। শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নীলের রিয়েল লাইফ প্রেমিকা তৃনা। তবে কার সঙ্গে এটাই প্রশ্ন নেটিজেনদের। রিয়েল লাইফে নয়, বরং রিল লাইফে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন 'খড়কুটো'র সৌজন্য এবং গুনগুন। ইতিমধ্যেই  বিয়ের প্রোমো সামনে এসেছে। যেখানে মেয়ের বিয়ের আমন্ত্রণ জানাতে হাজির হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। সম্প্রতি কনের সাজে প্রকাশ্যে ধরা দিলেন অভিনেত্রী তৃণা সাহা।

আরও পড়ুন-জলের তলায় ঘনিষ্ঠতার পর জাম্পস্যুটে বেরিয়ে এল অনুষ্কার 'বেবিবাম্প', মিষ্টি রোদে click 'সেক্সি মাম্মা...

নিজের ইনস্টাগ্রামেই কনের সাজের ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন গুনগুন। তবে শুধু কনের সাজই নয়, বরং বিয়ের শেষে বিদায় পর্বের যন্ত্রণাও তুলে ধরেছেন অভিনেত্রী। দেখে নিন ভিডিওটি,

 

 

রাজি সিনেমার 'মুরকে না দেখো দিলবারও' গানে পারফর্ম করতেও দেখা গেল তৃণাকে। দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওর ক্যাপশনে মজার টুইস্টও করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'গুনগুনের বিয়েতে আসবেন তো?' বিয়ের দিনে বাঙালি নববধূর লুকেই ধরা দিয়েছেন তৃণা। পরণে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, নাকে নথ, চন্দনের সাজেই নজর কেড়েছেন তৃণা। গত সপ্তাইেই টিআরপি-র তালিকায় চতুর্থ স্থানে ছিল এই ধারাবাহিক।এছাড়াও শুটিংয়ের ফাঁকেও বিহাইন্ড দ্য  সিন ভিডিও নিজের ফলোয়ারদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তৃণা। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা