Haami 2 : শুটিং শুরু 'হামি ২'-র, ফের লাল্টুর চরিত্রে নয়া চমক শিবপ্রসাদের

Published : Dec 14, 2021, 02:35 PM ISTUpdated : Dec 14, 2021, 02:39 PM IST
Haami 2 : শুটিং শুরু 'হামি ২'-র, ফের লাল্টুর চরিত্রে নয়া চমক শিবপ্রসাদের

সংক্ষিপ্ত

পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ফের লাল্টু চরিত্রেই ফিরে আসছেন পর্দায়। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সিনেমা  'হামি' -র সিক্যুয়েল 'হামি ২'। নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে এবার 'হামি ২' -এর শুটিং শুরু করলেন পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গতকাল রাতেই সেই ঝলক শেয়ার করেছেন লাল্টু ওরফে শিবপ্রসাদ।

শিবপ্রসাদ ও নন্দিতা জুটি মানেই  রূপোলি পর্দায় একটা আলাদা ম্যাজিক। আবারও আসছে লাল্টু। তবে এবার আর বিশ্বাস কিংবা দত্ত নয়। একেবারে নতুন পদবি নিয়ে পর্দায় হাজির হচ্ছেন লাল্টু। আর লাল্টু মানেই যে একটা বড় চমক অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না। পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়  (Shiboprosad Mukherjee) ফের লাল্টু চরিত্রেই ফিরে আসছেন পর্দায়। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সিনেমা  (Haami) 'হামি' -র সিক্যুয়েল 'হামি ২'। নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে এবার (Haami 2 )  'হামি ২' -এর শুটিং শুরু করলেন পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গতকাল রাতেই সেই ঝলক শেয়ার করেছেন লাল্টু ওরফে শিবপ্রসাদ  (Shiboprosad Mukherjee) ।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় লাল্টুর প্রথম ঝলক শেয়ার করলেন (Haami 2)  'হামি ২' -এর পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়  (Shiboprosad Mukherjee)। যার ক্যাপশনে লেখা , 'তৃতীয়বার লাল্টু। পদবি ও পেশা চমক রইল। কাল থেকে শ্যুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।' নিজের ছবির সঙ্গেই  নীচে হ্যাশট্যাগে লিখলেন আগামী ছবির নাম (Haami 2)  'হামি ২'। শিবপ্রসাদের এই পোস্ট করার পর থেকেই যেন উত্তেজনার পারদ তুঙ্গে।  দেখে নিন পোস্টটি, 

 

 

আরও পড়ুন-Rachna Banerjee : রচনা কি ডিভোর্সি সিঙ্গল মাদার, স্বামীর সঙ্গে কেমন সম্পর্ক, জানালেন নিজেই

আরও পড়ুন-kareena kapoor : করোনা আক্রান্ত করিনা দিচ্ছেন না সঠিক তথ্য, এবার বাড়ি সিল করল বিএমসি

আরও পড়ুন-Mouni Roy : কাউন্টডাউন শুরু, বিয়ের আগে উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় আগুন জ্বালালেন মৌনি

 

মাত্র ২ বছর আগে ২০১৮ সালে 'হামি' (Haami) -র বিপুল সাফল্যের পর, 'হামি ২' (Haami 2) নিয়ে দর্শকদের উৎসাহের শেষ  ছিল না। প্রথমে কথা ছিল ২০২০ সালের মার্চ মাসে শুরু হবে হামির সিক্যুয়েলের তবে  করোনা মহামারির জন্যই তা পিছিয়ে দেয়। তবে এবার আর দেরি নয়, আজ, অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকেই শুটিং শুরু হতে চলেছে এই ছবির। এর আগে 'রামধনু'  ও   'হামি' ছবিতে বারেবারে লাল্টুকে একাধিক চরিত্রে দেখা গেছে। কখনও তার ওষুধের ব্যবসা আবার কখনও তার আসবাবের ব্যবসা। তবে 'হামি ২' (Haami 2) -তে লাল্টুর পেশা ও পদবিতে পরিবর্তন আনতে চলেছেন পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবং কী সেই চমক,তা এখনই খোলসা করে বলেননি, বরং ছবি মুক্তির পর তা দেখতে পাবেন দর্শকরা। ছাপোষা বাঙালির চরিত্রে বাঙালির মনে নিজের জায়গা করে নিয়েছিলেন লাল্টু (Shiboprosad Mukherjee) । আর সকলের প্রিয় ভুটু ভাইজান কথা তো বলার কিছুই নেই। দুই ছোট্ট খুদে বন্ধুত্বের গল্পই বলেছিল 'হামি' । সূত্র থেকে জানা গেছে,   'হামি' ছবিতে যারা অভিনয় করেছিলেন তারা সকলেই থাকছেন  'হামি ২' (Haami 2) -তে। তবে এর পাশাপাশি থাকছে একঝাঁক নতুন মুখও। তবে এবারের গল্প থেকে চরিত্র, সাজ সবেতেই থাকতে চলেছে বড় চমক। আর শিবপ্রসাদ-নন্দিতা জুটির উইন্ডোজ প্রোডাকশনের 'হামি ২' (Haami 2) -র মুক্তির অপেক্ষায় দিন গোনা শুরু হল ভক্তদের।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা