MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • kareena kapoor : করোনা আক্রান্ত করিনা দিচ্ছেন না সঠিক তথ্য, এবার বাড়ি সিল করল বিএমসি

kareena kapoor : করোনা আক্রান্ত করিনা দিচ্ছেন না সঠিক তথ্য, এবার বাড়ি সিল করল বিএমসি

কোভিড আতঙ্কে চারিদিকে এখনও যেন  ত্রাহি ত্রাহি রব। করোনা ভাইরাসে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন কেউ না কেউ। আবার এর মধ্যেই বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ডেল্টার চেয়ে দ্রুত হারে। যা নিয়ে ফের আতঙ্ক শুরু হয়েছে মানুষের মধ্যে। গত সোমবারই করোনায় আক্রান্ত হয়েছেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। করোনা বিধি ভেঙে সারারাত পার্টি করেছেন করিনা-অমৃতারা। এমনই অভিযোগ এনেছে বৃহন্মুম্বই পুরসভা। এবারের অভিযোগ আরও ভয়ঙ্কর। কোভিড আক্রান্ত করিনা নাকি সঠিক তথ্য দিচ্ছেন না। এবং সেই কারণেই এবার  সইফিনার বাড়ি সিল করে দিল বিএমসি ।

2 Min read
Author : Riya Das
Published : Dec 14 2021, 09:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

করোনা আতঙ্কের মধ্যেই বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়েছে ডেল্টার চেয়ে দ্রুত হারে। যা নিয়ে ফের আতঙ্ক শুরু হয়েছে মানুষের মধ্যে। ইতিমধ্যেই মহারাষ্ট সরকার করোনা বিধিনিষেধ আরও কড়াকড়ি করেছে।

29

 গত সোমবারই করোনায় আক্রান্ত হয়েছেন করিনা কাপুর খান ও অমৃতা আরোরা। সেই খবর  সকলেরই জানা। করোনা বিধি ভেঙে সারারাত পার্টি করেছেন করিনা-অমৃতারা। এমনই অভিযোগ এনেছে বৃহন্মুম্বই পুরসভা। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

39

তবে এবারের অভিযোগ আরও ভয়ঙ্কর। কোভিড আক্রান্ত করিনা কাপুর  নাকি সঠিক তথ্য দিচ্ছেন না। এবং সেই কারণেই এবার  সইফিনার বাড়ি সিল করে দিল বিএমসি ।

49

বিএমসি-র পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, করিনা কাপুর খান করোনায় আক্রান্ত এবং তিনি এখনও পর্যন্ত কোনও সঠিক তথ্য আমাদের দেননি । তবে ওনার সংস্পর্শে কতজন এসেছে তা জানার চেষ্টা চলাচ্ছে অফিসাররা, এবং এই কারণেই সিল করে দেওয়া হয়েছে সইফিনার বাড়ি।

59

বিএমসি বাড়ি সিল করার পর তড়িঘড়ি নিজের ইনস্টাগ্রামে একটি বিবৃতি দেন করিনা কাপুর খান। নিজের করোনায় আক্রান্ত হওয়াপ খবর জানিয়ে এদিন বলেন যারা যারা তারা সংস্পর্শে এসেছে তারা সকলেই যেন করোনা টেস্ট করিয়ে নেন।

69

করিনা কাপুর আরও জানান, আমার কোভিড রিপোর্ট পজিটিভ। এই খবর  জানামাত্রই আমি নিজেকে আইসোলেট করে নিয়েছি, এবং কোভিডের সবরকম নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন

79

করিনা আরও বলেন,  আমার পরিবার এবং সকল স্টাফেদের  করোনার ডবল ডোজ নেওয়া হয়ে গিয়েছে এবং তাদের কোভিডের কোনও উপসর্গ নেই । আরও বলেন ভগবানের কৃপায় এখনও পর্যনত আমি ভালো আছি, আশা করছি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। 

89

চলতি সপ্তাহেই করিনা-অমৃতারা একসঙ্গে জমিয়ে পার্টি করেছেন। রিয়া কাপুরের বাড়িতে প্রি-ক্রিসমাস পার্টিতেও শামিল হয়েছিলেন করিনা, করিশ্মা, মালাইকারাও। তবে তাদের রিপোর্ট পজিটিভ কিনা এখনও জানা যায়নি। এছাড়াও চলতি সপ্তাহে করণ জোহরের পার্টিতেও যোগ দেন করিনারা।

99

সূত্র থেকে জানা যাচ্ছে করিনা-অমৃতা ছাড়াও আরও দুই বলিউড তারকা করোনা আক্রান্ত হয়েছেন। প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,  সোহেল খান পত্নী সীমা খান এবং মাহীপ কাপুরও করোনা ভাইরাসে আক্রান্ত। মাহীপের কোভিড পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন  তার স্বামী সঞ্জয় কাপুর।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
Recommended image2
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI
Recommended image3
Rashmika Mandana: বিজয়ের সঙ্গে চলছে বিয়ের প্রস্তুতি! রক্ষিতের সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল রশ্মিকা মন্দানা
Recommended image4
Akshay Khanna: অক্ষয়কে চেয়েও পাননি কঙ্গনা! সামনে এল অজানা রহস্য, স্বয়ং বললেন অভিনেত্রী
Recommended image5
বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved