নিজের রাজত্বে কিছুতেই ফিরতে পারছে না মিঠাই, ফের সেরার সেরা 'গাটছড়া'

Published : Mar 10, 2022, 03:02 PM ISTUpdated : Mar 10, 2022, 03:07 PM IST
নিজের রাজত্বে কিছুতেই ফিরতে পারছে না মিঠাই, ফের সেরার সেরা 'গাটছড়া'

সংক্ষিপ্ত

ফের টিআরপি তালিকায় বড়সড় রদবদল। কোনওভাবেই যেন নিজের রাজত্বে ফিরে যেতে পারছেন না মিঠাই রানি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই-এর নম্বর যেন দিনদিন যেন কমে যাচ্ছে। চলতি সপ্তাহেও নিজের জায়গা থেকেও আরও নীচে নেমে গেল মিঠাই। চলতি বছরের শুরু থেকেই সময়টা মোটেই ভাল যাচ্ছে না মিঠাই রানি। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার জন্য একপ্রকার যেন হা করেই বসে থাকেন ভক্তরা। ফের প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা (Bengali Serial TRP List)। টিআরপি তালিকায় সবার শীর্ষে থাকা ধারাবাহিক 'মিঠাই'- একধাক্কায় এবার গত সপ্তাহের থেকেও আরও একধাপ নেমে গেল চতুর্থ স্থানে। টিআরপি-র তালিকায় ক্রমশ নম্বর কমছে মিঠাইয়ের। এবার মিঠাইকে টপকে নিজের জায়গা দখল করে নিল 'আলতা ফড়িং ' এবং 'ধুলোকণা '। আপাতত মিঠাইয়ের রোম্যান্স ছেড়ে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছে বাংলার দর্শক। আর তাই তো টিআরপি তালিকায় এখন রাজত্ব জমিয়েছে 'গাটছড়া'। তবে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'ধুলোকণা'।

ফের টিআরপি তালিকায় বড়সড় রদবদল। কোনওভাবেই যেন নিজের রাজত্বে ফিরে যেতে পারছেন না মিঠাই রানি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'মিঠাই'-এর (Mithai) নম্বর যেন দিনদিন যেন কমে যাচ্ছে। চলতি সপ্তাহেও নিজের জায়গা থেকেও আরও নীচে নেমে গেল মিঠাই। চলতি বছরের শুরু থেকেই সময়টা মোটেই ভাল যাচ্ছে না মিঠাই রানি। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকার জন্য একপ্রকার যেন হা করেই বসে থাকেন ভক্তরা। ফের প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা (Bengali Serial TRP List)। 

এবারেও বড়সড় চমক  টিআরপি-র তালিকায়। তবে কি পাকাপাকি শেষ হয়ে গেল মিঠাই-রানির রাজত্ব। সত্যিই কি শ্রেষ্ঠত্বের দিন শেষ হল মিঠাইয়ের। এমন প্রশ্নই কানাঘুষোতে শোনা যাচ্ছে। ফের আবারও মিঠাই রানির রাজত্বে ভাগ বসাচ্ছে 'গাটছড়া' (Gaatchhora )। টিআরপি তালিকায় সবার শীর্ষে থাকা ধারাবাহিক একধাক্কায় এবার গত সপ্তাহের থেকেও আরও একধাপ নেমে গেল চতুর্থ স্থানে।  টিআরপি-র তালিকায় ক্রমশ নম্বর কমছে মিঠাইয়ের। এবার মিঠাইকে টপকে নিজের জায়গা দখল  করে নিল  'আলতা ফড়িং ' এবং  'ধুলোকণা '। আপাতত মিঠাইয়ের রোম্যান্স ছেড়ে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছে বাংলার দর্শক। আর তাই তো টিআরপি তালিকায় এখন রাজত্ব জমিয়েছে  'গাটছড়া'। তবে চলতি সপ্তাহে টিআরপি (Bengali Serial TRP List) তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'ধুলোকণা'।

সদ্য শুরু হওয়া স্টার জলসার  ধারাবাহিক 'গাঁটছড়া ' শুরু থেকেই দখল করে নিল মিঠাইয়ের স্থান। তবে মিঠাইয়ের স্থান এমন ভাবে হাতছাড়া হবে তা মোটেই ভাবতে পারেননি দর্শক। 'মিঠাই' -কে টপকে ধারাবাহিক   'গাঁটছড়া 'প্রথম স্থানে দখল করে নিচ্ছে বারেবারে। মিঠাই-সিদ্ধার্থর রোম্যান্সেও যে মন গলছে  না তা বেশ ভালই ধরা পড়ছে। চলতি সপ্তাহে আরও বড় চমক দিয়েছে টিআরপি-র তালিকা।  মিঠাইকে টপকে নিজের জায়গা দখল  করে নিল   'আলতা ফড়িং ' এবং  'ধুলোকণা '। স্বভাবতই মিঠাইয়ের নম্বর কমে যাওয়ায় মন খারাপ হচ্ছে ভক্তদের।  একনজরে দেখে নিন সেরা ১০ টিআরপি-র তালিকা (Bengali Serial TRP List) ।

গাঁটছড়া : ১০.৩ (প্রথম)
ধুলোকণা : ৯.৩ (দ্বিতীয়)
আলতা ফড়িং: ৯.১  (তৃতীয়)
মিঠাই: ৮.৬ (চতুর্থ)
আয় তবে সহচরী : ৮.৩  (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া : ৮.১ (ষষ্ঠ)
মন ফাগুন : ৮.১ (ষষ্ঠ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার : ৭.৯ (সপ্তম)
গৌরি এল : ৭.৯ (সপ্তম)
খুকুমণি হোম ডেলিভারি : ৭.৫ (অষ্টম)
উমা :  ৭.২ (নবম)
পিলু : ৬. ৯ (দশম)


টিআরপি রেটিংয়ে (১০.৩) পয়েন্টে প্রথম স্থান অধিকার করেছে  'গাঁটছড়া '।  মিঠাইকে টেক্কা দিয়ে নিজের জায়গা দীর্ঘদিন ধরে রেখেছে স্টার জলসার নতুন ধারাবাহিক। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক  'ধুলোকণা '।  (৯.৩) রেটিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ধুলোকণা।  (৯.১ ) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'আলতা ফড়িং' ।  ধারাবাহিকের শুরু থেকেই খড়ি এবং ফড়িং -এর জীবনযুদ্ধের কাহিনি দর্শকমনে অন্য জায়গা করে নিয়েছে।   (৮.৬)পয়েন্টে চতুর্থ  স্থানে রয়েছে   'মিঠাই' ধারাবাহিক। । চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করতে পারল না  'মিঠাই'। আপাতত মিঠাইয়ের রোম্যান্স ছেড়ে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্যেই মজেছে বাংলার দর্শক।  ( ৮.৩ )  পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে  'আয় তবে সহচরী'।  ( ৮.১ )  পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে  'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক।  ( ৮.১ )  পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে  'মনফাগুন'।   (৭.৯) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার '।   (৭.৯) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক গৌরি এল। প্রথম সপ্তাহেই সেরা দশে উঠে এসেছে এই ধারাবাহিক। গত সপ্তাহের মতোই (৭.৫)পয়েন্টে  অষ্টম   স্থানে রয়েছে 'খুকুমণি হোম ডেলিভারি  । (৭. ২)পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক  'উমা ' । এবং (৬.৯)পয়েন্টে দশম  স্থানে রয়েছে 'পিলু'।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা