অন্তরঙ্গ গদগদ প্রেম ভাঙল মিঠাই-এর শ্রী'র, ইনস্টা-তে ঘনিষ্ঠ রোম্যান্সের ছবি মুছলেন অভিষেক-দিয়া

Published : Aug 03, 2021, 09:53 AM ISTUpdated : Aug 03, 2021, 04:30 PM IST
অন্তরঙ্গ গদগদ প্রেম ভাঙল মিঠাই-এর শ্রী'র, ইনস্টা-তে ঘনিষ্ঠ রোম্যান্সের ছবি মুছলেন অভিষেক-দিয়া

সংক্ষিপ্ত

'মিঠাই'-এর শ্রীতমা এবং গঙ্গারামের প্রেমের কথা সকলেরই জানা। মোদক বাড়ির শ্রী-এর সঙ্গে খুল্লামখুল্লা রোম্যান্সে মজে থাকতেই ছোটপর্দার নেতাজী। ইনস্টাগ্রামে সর্বদাই কাপল গোল দিতেন টলিপাড়ার এই লাভবার্ডস। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে সম্পর্কে ইতি টেনেছেন অভিষেক ও দিয়া।  

টলিপাড়ার জনপ্রিয় কাপলদের মধ্যেই সর্বদাই উপরের সারিতে থাকতেন অভিষেক বোস ও দিয়া মুখার্জি। 'মিঠাই'-এর শ্রীতমা এবং গঙ্গারামের প্রেমের কথা সকলেরই জানা। মোদক বাড়ির শ্রী-এর সঙ্গে খুল্লামখুল্লা রোম্যান্সে মজে থাকতেই ছোটপর্দার নেতাজী। রাখঢাক, লুকোছাপা নয় বরং দুজনেরই ইনস্টাগ্রামে সর্বদাই কাপল গোল দিতেন টলিপাড়ার এই লাভবার্ডস। চলতি বছরের মে মাসেও দিয়া জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। কিন্তু মাস দুয়েক যেতে না যেতেই হঠাৎ কী হল। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে সম্পর্কে ইতি টেনেছেন অভিষেক ও দিয়া। গদগদ প্রেম নাকি এখন অতীত।

 

 

টলিপাড়ার এই চর্চিত জুটির ব্রেকআপ যে নেহাতই কোনও গুঞ্জন নয়, তারও প্রমাণ মিলেছে দুজনের সোশ্যাল মিডিয়ায়। গত ডিসেম্বরেই সাহসী ছবিতে পোজ দিয়ে নিজেদের প্রেমকে সকলের সামনে এনেছিলেন এই জুটি। দিয়াকে আদুরে চুম্বনে ভরিয়ে দিয়েছিলেন অভিষেক। সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবিতে ভরেছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু সেই সমস্ত ঘনিষ্ঠ ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন দিয়া ও অভিষেক। কাউকেই আর কারোর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না। এরপর থেকে জল্পনায় যেন শিলমোহর পড়েছে। তবে ছবি মুছলেও একে অপরকে আনফলো করেননি এই প্রাক্তন জুটি।

আরও পড়ুন-চরম যৌনমিলনের মুহূর্তে এই কাজ করলেই রেগে আগুন হয়ে যান নিক, কীভাবে সামলান দেশি গার্ল প্রিয়ঙ্কা

আরও পড়ুন-রাজের সঙ্গে শিল্পার বিয়ে সহ্য করতে পারেননি, ডিপ্রেশনে ভুগতেন শমিতা, কেন জানেন

 

 

যদিও দিয়ার ইনস্টাগ্রামে অভিষেকের একটি ছবি রয়েছে। যেটা অবশ্য তাদের প্রেমের কোনও ছবি নয়, বছর তিনেক আগে সীমারেখা সিরিয়ালের প্রমোশনাল পোস্ট। অভিনয়ের সূত্র ধরেই আলাপ দিয়া-অভিষেকের। জি বাংলার 'সীমারেখা' সিরিয়ালে অভিনয় করতে গিয়ে বন্ধুত্ব সেখান থেকে প্রেম। 'নেতাজী' ধারাবাহিকেও একসঙ্গে দেখা গেছে অভিষেক ও দিয়াকে। বর্তমানে  'গঙ্গারামের ' চরিত্রে ফাটিয়ে অভিনয় করছেন অভিষেক। এবং  'মিঠাই' সিরিয়ালে শ্রীতমা চরিত্রে অভিনয় করছেন দিয়া। যদি নিজেদের ব্রেক আপ নিয়ে মুখে কুলুপ এটেছেন দিয়া ও অভিষেক।
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা