'বিদিশার সঙ্গে রাত কাটাতে পারলে, কিন্তু মৃত্যুতে এলে না ', অনুভবের কথা শুনে বিস্ফোরক দিয়া

Published : May 26, 2022, 03:24 PM ISTUpdated : May 26, 2022, 03:42 PM IST
 'বিদিশার সঙ্গে রাত কাটাতে পারলে, কিন্তু মৃত্যুতে এলে না ', অনুভবের কথা শুনে বিস্ফোরক দিয়া

সংক্ষিপ্ত

'বিদিশার সঙ্গে রাত্রি যাপন করতে পারল, কিন্তু তাঁর মৃত্যুতে অনুভবদা আসতে পারল না, ওকি মানুষ নাকি জানোয়ার',  উঠতি মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের আত্মহত্যার ঘটনায় সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিলেন বান্ধবী দিয়া দাস।কিন্তু কী এমন প্রতিক্রিয়া দিলেন অনুভব, যে রাগে ফেঁটে পড়লেন দিয়া। 

'বিদিশার সঙ্গে রাত্রি যাপন করতে পারল, কিন্তু তাঁর মৃত্যুতে অনুভবদা আসতে পারল না, ওকি মানুষ নাকি জানোয়ার',  উঠতি মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের আত্মহত্যার ঘটনায় সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিলেন বান্ধবী দিয়া দাস। প্রিয় বান্ধবীর মৃত্যুতে চোখের জল মুছতে মুছতেই দিয়ে জানালেন, বিদিশার মৃত্যু খবর পেয়ে আর সে থেমে থাকতে পারেননি, ছুটে চলে এসেছেন। ফোন দিয়েছেন অনুভবকেও। কিন্তু কী এমন প্রতিক্রিয়া দিলেন অনুভব, যে রাগে ফেঁটে পড়লেন দিয়া। 

 বিদিশার মৃত্যুর খবরে কী প্রতিক্রিয়া দিয়েছে প্রেমিক অনুভব ?

প্রসঙ্গত, বুধবারই দমদমের নাগেরবাজার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে  উঠতি মডেল-অভিনেত্রী বিদিশা মজুমদারের -র দেহ। আর সেই খবর পেয়ে ঘরে বসে থাকতে পারেন বিদিশা-র বান্ধবী দিয়া-নেহারা। পুলিশ স্টেশনের বাইরে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভে ফেঁটে পড়েন বিদিশার বান্ধবী দিয়া। দিয়া বলেছেন, আমি বিদিশার মৃত্যু খবর পেয়ে, একটু আগে ফোন করেছি। জিজ্ঞাসা করেছি, তুমি কি আসবে না অনুভবদা।' তখন অনুভব ফোনে জানায়,  ও নাকি আসতে পারবে না। 'এতদূর থেকে আমি এখন ওখানে যেতে পারব না', বলে অনুভব জানায় দিয়াকে।

আরও পড়ুন, লিভইনে ছিলেন পল্লবী, রাতে মোমো খেয়ে ছবিও করেন পোস্ট , 'আত্মহত্যা' মানতে নারাজ সহকর্মীরা

 'বিদিশার সঙ্গে রাত কাটাতে পারলে, কিন্তু মৃত্যুতে আসলে না '

দিয়ার কথায়, 'আমরা নৈহাটি থেকে চলে আসলাম, আমরা নিউটাউন থেকে চলে আসলাম, আমরা টলিগঞ্জ থেকে চলে আসতে পারলাম, তুমি আসতে পারবে না। উত্তরে ও বলে, না। তুমি বিদিশাকে ভালোবাসতে না, আমি তখন জিজ্ঞেস করি।' তখন অনুভব অন্যপ্রান্তে জানায়,  সে নাকি কোনো দিন বিদিশাকে বলেনি যে, সে ভালবাসে তাঁকে। বলেনি আই লাভ ইউ-র কথাও। তাই যাওয়ারও প্রশ্ন উঠছে না। আর এরপরেই মেজাজ হারিয়ে ফেলেন দিয়া। তিনি বলেন অনুভবকে, 'তুমি কি মানুষ নাকি জানোয়ার, বিদিশার সঙ্গে নাইট স্টে করতে পারলে, কিন্তু মৃত্যুতে আসতে পারল না অনুভবদা।' অনুভব ফোনে নাকি সাফ জানিয়েছে, সে কোনও কিছু বলপূর্বক বিদিশার সঙ্গে করেনি, 'বিদিশাই নাকি সব করেছে'।

আরও পড়ুন, 'ছেলেটি মোটেই ভাল নয়', সাগ্নিকের গ্রাস থেকে বাদ যেত না নাকি পল্লবীর বান্ধবীরাও

'অনুভবের আরও অনেকগুলি অ্যাফেয়ার ছিল'

দিয়া অনুভবের সম্পর্কে আরও অভিযোগ , 'অনুভবের আরও অনেকগুলি অ্যাফেয়ার ছিল। ও বিদিশাকে বলত, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু কোনওদিন বিয়ে করতে পারবো না।' প্রসঙ্গত, মডেল অভিনেত্রীমডেল-অভিনেত্রী বিদিশা মজুমদারের-র মরদেহ উদ্ধারের পর উঠেছে একাধিক প্রশ্ন। কারণ আত্মহত্যা করলে চোখ খোলা থাকে, জিভ বেরিয়ে যায়, এমনকী অনেকের চোখ পর্যন্ত বেরিয়ে আসে। কিন্তু এমন কোনও কিছুই খুঁজে পাওয়া যায়নি বিদিশার ক্ষেত্রে। টেলি পাড়ায় একেই কিছু দিন আগে অভিনেত্রী পল্লবী দে-র দেহ উদ্ধার হয়েছে। সেখানেও মৃত্যু নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। কাঠগড়ায় এবারও সেই প্রেমিকই। যদিও তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কী হয়েছিল, খুব দ্রুত তা প্রকাশ্যে বের করে আনতে পারবে পুলিশ, বলে আশা বিদিশার বান্ধবীদের।

আরও পড়ুন, বাংলা টেলি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধার, গড়ফা থানায় দায়ের অভিযোগ

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী