কেবল প্রেমই নয়, অর্জুন-দর্শনার 'মাঝে মাঝে তব' জুড়ে রয়েছে ভিন্ন গল্প

Published : Oct 03, 2020, 08:15 PM IST
কেবল প্রেমই নয়, অর্জুন-দর্শনার 'মাঝে মাঝে তব' জুড়ে রয়েছে ভিন্ন গল্প

সংক্ষিপ্ত

অর্জুন-দর্শনার রসায়নে মুগ্ধ দর্শকমহল পুজোর আগেই পেল নতুন চমক রবিঠাকুরের ছোঁয়ায় শুরু হল ভালবাসার নয়া কাহিনি পুজোর আগেই প্রেমালাপের ভিন্ন আমেজ

সাধারণত নিজের সৌন্দর্যের কারণে ভক্তদের চোখ কপালে তোলেন অভিনেত্রী দর্শনা বণিক। এবার অবশ্য কারণটি সম্পূর্ণ ভিন্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়াতেই খুঁজে পেলেন নিজের প্রেমকে। মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও 'মাঝে মাঝে তবো দেখা পাই'। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানই রূপান্তরিত হয়েছে মিউজিক ভিডিওতে। সেই গান নিয়ে হাজির হয়েছেন দর্শনা এবং অর্জুন চক্রবর্তী। খুঁজে পাওয়া সেই প্রেম হলেন অর্জুন চক্রবর্তী। 

তাঁর সঙ্গেই প্রেম-বেদনা জুড়ে এই মিউজিক ভিডিও তৈরি। মাঝে মাঝে তবো গানটির বিভিন্ন কভার বিভিন্ন অচেনা গায়ক-গায়িকারা গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। এই গানটি ২০২০-র বাংলার মধ্যে রীতিমত ভাইরাল হয়েছে। সেই গানটি এবার রিঅ্যারেঞ্জ করে গেয়েছেন অরিন্দম চট্টোপাধ্যায়। মিউজিক ভিডিওতে রোম্যান্সে মজলেন দর্শনা এবং অর্জুন। কেবল রোম্যান্সই নয়, ছিল বেদনা, বিচ্ছেদ, মৃত্যুর পর ফের মিল হয়ে যাওয়া। 

এই ফ্রেশ পেয়ারিং একটি মিউজিক ভিডিওতে দেখে বেশ উত্তেজিত ভক্তরা। মডার্ন পোশাকে দেখা গিয়েছে তাঁদের। রাজবাড়িতে হয়েছে গানটির শ্যুটিং। পরিচালনায় ছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। গানটির টিজারে অর্থাৎ ঝলকেই দর্শনা ও অর্জুনের রসায়নে মুগ্ধ হয়েছিল দর্শকমহল। ২ অক্টোবরে মুক্তি পেল গানটি। এই ভারশনটি যে নিঃসন্দেহে পুজোর প্রেমের জন্য পারফেক্ট তা আর বলার অপেক্ষা রাখে না। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা